শালিমার স্টেশনে হদিশ টাকার পাহাড়ের, কত উদ্ধার হল শুনলে চোখ কপালে উঠবে

Share:

নিজস্ব প্রতিনিধি :- সাতসকালে  প্লাটফর্ম থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। শালিমার প্লাটফর্মে সন্দেহজনক এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করে জিআরপি। এরপরই ওই ব্যক্তির ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। উদ্ধার হয় প্রায় ১৮ লক্ষ টাকা। রবিবাসরীয় সকালে এই টাকা পাওয়ার পরই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিনয় কুমার। তিনি হাওড়া পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা। রবিবার পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসে করে শালিমার স্টেশনে নামেন। তার থেকে ওই ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। তিন নম্বর প্লাটফর্মে বিনয়কে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জিআরপি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তার ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া অবস্থা হয় পুলিশের। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১৭ লক্ষ ৯৫ হাজার টাকা। নিয়ম মেনে টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তবে প্রশ্ন হল, এত টাকার উৎস কী? এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কোথা থেকেই বা আনা হল? জানতে চাওয়া হলে ওই ব্যক্তি কোনও সদুত্তর দিতে পারেননি। বিনয়কে আটক করে শালিমার জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই এই টাকার আসল রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। 

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

সলমানের ‘হট’ চেহারায় মুগ্ধ সঙ্গীতা বিজলানি, নতুন করে ভাইজানের প্রেমে পড়লেন নাকি?

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌