কলকাতার উপকন্ঠ থেকে উদ্ধার নগদ ২৫ লক্ষ টাকা,গ্রেফতার উত্তরপাড়ার বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মহানগরীর উপকণ্ঠ থেকে ২৫ লক্ষ টাকা নগদ পাওয়া গেল। হিসাব বহির্ভূত ওই টাকা বিকরাম চাঁদ মার্কেটের(Bikaram Chand Market) দোতলার ১১ নম্বর ঘরের সামনে থেকে যখন ব্যাগে করে নিয়ে যাচ্ছিল সেই সময় নির্দিষ্ট খবরের ভিত্তিতে তার গতিরোধ করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। আটক ব্যক্তির নাম সঞ্জীব মজুমদার(Sanjib Mazumdar)। বয়স ৪৯ বছর। পিতার নাম স্বর্গীয় অনিল মজুমদার। বাড়ি হুগলি জেলার উত্তরপাড়ার ,১৩৩ দেবি পুকুর রোডে। ধৃত ব্যক্তির কাছ থেকে যে ব্যাগটি পাওয়া যায় তাতে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেন।

জানা গেছে, ৫০০ টাকার নোট মোট পাঁচ হাজারটি পাওয়া গিয়েছে। এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কোথা থেকে সংগ্রহ করেছিল তার কোন সদুত্তর দিতে পারেন নি। পুলিশ ওই বিপুল পরিমাণ টাকা সহ বেআইনি লেনদেনের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। ভিতের বিরুদ্ধে হেয়ার স্ট্রিক থানায় মামলা দায়ের করেছে পুলিশ। যার কেস নাম্বার ২০/২৫ U S ৩৫ BNSS. মৃত ব্যক্তিকে শনিবার আদালতে পেশ করবে পুলিশ। ধৃত ব্যক্তি এই বিপুল পরিমাণ টাকা কাকে দিতে সেখানে এসেছিল এবং কোথা থেকে নিয়ে এসেছিল তা জানতে এবং এই চক্রের পেছনে আর কারা আছে তার সন্ধান পেতে জোর কদমে তদন্ত করছে পুলিশ।

গোয়েন্দা সূত্রে খবর, ওল্ড চায়না বাজার(Old China Market) এলাকায় ইদানিংকালে বিপুল পরিমাণ অর্থ বেআইনিভাবে লেনদেন হচ্ছে বলে বেশ কিছুদিন থেকে গোয়েন্দাদের কাছে খবর আসছিল। সেই অনুযায়ী গোয়েন্দারা বিভিন্ন সোর্স নেটওয়ার্ক মজবুত করে। শুরু হয় সাদা পোশাকে নজরদারি। আর তাতেই শুক্রবার দুপুরে বিপুল পরিমাণ বেআইনি অর্থের সন্ধান পায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। উদ্ধার হয় নগদ পঁচিশ লক্ষ টাকা।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের