তৃণমূলের দিকে পা বাড়িয়ে বিজেপির ২৮জন সাংসদ-বিধায়ক

কুণাল ঘোষ জানিয়ে দিয়েছিলেন, বিজেপির ২১জন বিধায়ক দল বদলের জন্য মুখিয়ে আছেন। এখন জানা যাচ্ছে, সেই ২১জন বিধায়ক ছাড়াও দলে আছেন ৭জন সাংসদও।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বঙ্গ বিজেপিতে(Bengal BJP) প্রকট হয়ে যাচ্ছে ভাঙনের ছবি। তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই ফুল বদলের পথে পা বাড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির ২৮জন সাংসদ বিধায়ক(MLA and MP’s)। যে মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এদের দলে যোগদানের সবুজ সঙ্কেত দেবেন, সেই মুহুর্তেই এদের জন্য দলের দরজা খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) সংবাদমাধ্যমের সামনেই জানিয়ে দিয়েছিলেন, বিজেপির ২১জন বিধায়ক দল বদলের জন্য মুখিয়ে আছেন। এখন জানা যাচ্ছে, সেই ২১জন বিধায়ক ছাড়াও দলে আছেন ৭জন সাংসদও।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যে ২৮জন ফুল বদলের পথে এগিয়ে এসেছেন তাঁদের অনেকেই উত্তরবঙ্গের, আবার অনেকে দক্ষিণবঙ্গের জনপ্রতিনিধি। এরা নিত্যদিন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল কীরকম হয় সেটা দেখেই এরা প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নেবেন। তাঁরা কার্যত নিশ্চিত, ৫ রাজ্যের ভোটের ফল আর যাই হোক, একচেটিয়া ভাবে বিজেপির পক্ষে যাবে না। একই সঙ্গে খাস কলকাতার বুকে শাহি সভা সুপারডুপার ফ্লপ হওয়ার পরে তাঁরা সকলেই বুঝে গিয়েছেন, এ রাজ্যে বিজেপির সম্ভাবনা এখন ক্রমশই অস্তের পথে। ২৪’র লোকসভা ভোট হোক কী ২৬’র বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপি যে আর কিছু ভেলকি দেখাতে পারবে না সেটা তাঁরা বুঝে গিয়েছেন। ঘটনাচক্রে গত ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিশেষ অধিবেশন মঞ্চ থেকে ভালো মানুষদের দলে শামিল করে নেওয়ার সবুজ সঙ্কেত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিজেপির এইসব সাংসদ ও বিধায়কদের কাছে বার্তা যায় তৃণমূলের তরফে, ‘উপযুক্ত সময়ে দরজা খুলে দেওয়া হবে।’

গেরুয়া শিবিরের নিজেদের মূল্যায়ন, বাংলাজুড়ে দলের পায়ের নীচে মাটি সরে গিয়েছে। মতুয়া ভোট, রাজবংশী ভোট, তপশিলী ভোট, আদিবাসী ভোট এখন আর একচেটিয়া ভাবে তাঁদের হাতে নেই। জঙ্গলমহল হোক কী উত্তরবঙ্গ রাজ্যে বিজেপির জন্য আর নিরাপদ আসন বলেও কিছুই নেই। ১০০ দিনের কাজের টাকা আটকে কেন্দ্র সরকার যে ভুল করেছে তার মাশুল বঙ্গ বিজেপিকেই এখন দিতে হবে। মমতার সরকার বাংলার মানুষের কাছে যে সব আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে তার ছিঁটেফোঁটাও দিতে পারেনি কেন্দ্রের নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। আরও বলা ভাল, মোদি সরকার বাংলার মানুষকে দেয়নি। এর ফল ভুগতে হবে বিজেপিকেই। সেটা বুঝেই ওই ২৮জন সাংসদ বিধায়ক পা বাড়িয়েছেন পদ্ম ছেড়ে ঘাসফুল হাতে তুলে নিতে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?