ট্যাংরার আবাসনে বহিরাগত তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহিরাগতদের তাণ্ডব ট্যাংরার আবাসনে। ট্যাংরা থানার পুলিশ বুধবার রাতের তাণ্ডবের ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। আজ শুক্রবারেই তাদের আদালতে তোলা হবে। ঘটনাটি ঘটেছিল বুধবার। আবাসনে বহিরাগতদের তাণ্ডবের পরেই বাসিন্দারা নিজেদের মধ্যে একটি বৈঠক করে বৃহস্পতিবারই থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। আবাসনের বাসিন্দারা ঘটনার প্রতিবাদে ক্রিস্টোফার রোডে মানববন্ধনও করেন। সেই ঘটনার পরেই এই গ্রাফতারি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত বুধবার রাতে একটি ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে। স্থানীয় কয়েক জন যুবকের বিরুদ্ধে ট্যাংরার ক্রিস্টোফার রোডে ওই আবাসনের গেট বন্ধ রেখে ফুটবল খেলার অভিযোগ ওঠে। আবাসিকরা জানায় তাঁদের আবাসনে থাকা আলোর মুখ ঘুরিয়ে ওই যুবকরা খেলার মাঠের দিকে করে দেয়। সেই ঘটনার পরে আবাসনের বাসিন্দারা রাত ৩টে নাগাদ খেলা শেষ হলে প্রতিবাদ করেন। প্রতিবাদ করতে গেলে কয়েজজন বহিরাগত তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ স্থানীয়দের। পার্শ্ববর্তী বস্তির কয়েক জন যুবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারপর ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের পেয়েই তদন্তে নামে পুলিশ। আবাসনে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয় ছয়জনকে।

আবাসিকদের আরও অভিযোগ, শুরু আলো ঘুরিয়ে দেওয়া নয়, বহিরাগত কয়েক জন জোর করে আবাসনের ভিতরে ঢুকে গালিগালাজ করতে শুরু করেন। কিছু বাড়ির দরজায় লাথিও মারা হয়। কলিং বেল বাজিয়ে চলে যাওয়া ও আবাসনের আবর্জনার পাত্র উল্টে দেওয়ারও মত অভিযোগও উঠেছে। তবে যদিও স্থানীয় এক যুবক আবাসিকদের অভিযোগের পাল্টা দাবি করে বলেছেন, বিশ্বকর্মাপুজো উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা নষ্ট করতে মাঠে আবর্জনা ফেলা হচ্ছিল ওই আবাসন থেকে। তবে যাই হোক রাতের বেলায় ঘটা এই ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন আবাসনের বাসিন্দারা।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে