এই মুহূর্তে

দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজে নামল সেনাবাহিনী

 

নিজস্ব প্রতিনিধি: দু’দিনের টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। খুব খারাপ অবস্থা পশ্চিমের জেলাগুলিতে। এর মধ্যেই চিন্তা বাড়িয়ে জল ছেড়েছে ডিভিসি। আগামী দু’দিনে বাড়বে জল ছাড়ার পরিমাণ। যেহেতু ঝাড়খণ্ড ও বিহারে বিশাল বৃষ্টি হবে কিছুদিন ধরে তাই জল বাড়বে পশ্চিমের নদী গুলিতে। তাই জল বেশি করেই ছাড়বে ডিভিসি। পরিস্থিতি খারাপ ভেবেই উদ্ধারকাজের জন্য নামানো হল সেনা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আট কলাম সেনাবাহিনী নামানো হয়েছে উদ্ধারকাজে। যার মধ্যে ৩ কলাম রয়েছে পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়ায় রয়েছে দু’কলাম। পরিস্থিতি বুঝে আরও সেনা নামানোর চিন্তাভাবনা রয়েছে রাজ্যের।

অক্টোবর মাসে ঠিক পুজোর মুখে এরকম বানভাসি বন্যা কোনওদিন দেখেনি রাজ্যবাসী। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই বারবার বৈঠক করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকায় এখনও পর্যন্ত এক হাজারের বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। ৩ লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমান জেলায় পাঠানো হয়েছে দুই আমলাকে। বীরভূমে গিয়েছেন বিজয় ভারতী ও পশ্চিম বর্ধমানে গিয়েছেন বস্ত্র দফতরের সচিব রাজেশ পাণ্ডে। বৃহস্পতিবার ভার্চুয়ালি বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যসচিব।

ক্ষতিগ্রস্ত ও বন্যা কবলিত এলাকা গুলিতে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যসচিব। আপাতত উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক ও এনডিআরএফ। রাজ্যের বৃষ্টির জন্য ক্ষতি হয়েছে কিন্তু ডিভিসির ছাড়া জলে এই খারাপ অবস্থা বলে জানিয়েছেন এক শীর্ষ কর্তা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদায় আচমকা ঘূর্ণিঝড়ে টোটোর উপর ভেঙ্গে পড়ে গাছ ,আহত ২

স্বামীহারা অসহায় মহিলাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ

সম্পত্তি হাতানোর জন্য নকল দলিল বানিয়ে যুবতীকে অপহরণ, তদন্তে পুলিশ

সপ্তাহের শুরু থেকেই দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা জারি, উত্তরে হবে কালবৈশাখী

ভোট ঘোষণার আগেই শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ ৫ আইপিএসকে বদলি করল নবান্ন

নির্বাচনের দিন ঘোষণা হতেই বহরমপুরে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জোরদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ