দীর্ঘ প্রতীক্ষার অবসান, চাকরি পাচ্ছেন ৯২ জন টেট উত্তীর্ণ

অবশেষে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি পাচ্ছেন ৯২ জন টেট (Primary TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষা। দীর্ঘদিন পর অবশেষে কলকাতা হাইকোর্টের (High Court) নির্দেশে চাকরি পাচ্ছেন ৯২ জন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী। শুক্রবার সকালে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে দেখা গেল তাঁদের। এদিন ইন্টারভিউ দিতে পর্ষদ অফিসে আসেন চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল। এরপর চাকরিপ্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীরা আদালতে জানান, ওই  ভুল প্রশ্নের জন্য চাকরিপ্রার্থীদের নম্বর দেওয়া হোক। সেই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে নিজেদের ভুল স্বীকার করে নেয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে ৬ নম্বর কম পাওয়ার জন্য যাঁরা সেই সময় টেট (Primary TET) উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই অবশেষে নিয়োগ শুরু করল পর্ষদ। শুক্রবার আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে পর্ষদের অফিসে সকাল ১১টা থেকে ইন্টারভিউ পর্ব শুরু হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, ৯২ জনের নিয়োগ প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে ও স্বচ্ছভাবে হয়, তার জন্য মোট ৫ টা টেবিল করা হয়েছে। সেখানে প্রার্থীদের নথি ভেরিফিকেশন করা হবে। পাশাপাশি গোটা ইন্টারভিউ পর্বের অডিয়ো ও ভিডিয়ো রেকর্ড করার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে দীর্ঘদিন পর চাকরির ইন্টারভিউতে ডাক পেয়ে খুশি চাকরিপ্রার্থীরা। এক চাকরিপ্রার্থী এদিন দাবি করেন, পর্ষদের প্রশ্ন ভুল না হলে ২০১৭ সালে আমাদের নিয়োগ হত। পর্ষদের ভুলের জন্য তাঁদের এত হয়রান হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫