আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সায়েন্স সিটিতে মুরগি-হাঁসের আন্তর্জাতিক মেলা

নিজস্ব প্রতিনিধি: সায়েন্স সিটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ৩ দিন ধরে নবম কলকাতা ইন্টারন্যাশন্যাল পোল্ট্রি মেলা (9th Kolkata International Poultry Fair)। বৃহস্পতিবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা ১১ তারিখ, শনিবার পর্যন্ত চলবে বলে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের তরফে জানানো হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি, বাংলাদেশ, নেপাল, ভূটান, নাইজেরিয়া, মায়ানমার-সহ একাধিক দেশের মুরগি ও হাঁস এই মেলায় থাকবে।

এই মেলার উদ্দেশ্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক  মদন মোহন মাইতি এবং সহ সভাপতি রাধেশ্যাম রায় জানিয়েছেন, বাংলা এবং উত্তর-পূর্বাঞ্চল সহ দেশের অন্য রাজ্যগুলিতে পোল্ট্রি উৎপাদন ও শিল্পের উন্নয়নই এই মেলার মূল লক্ষ্য। আন্তর্জাতিক পোলট্রি মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০ হাজার পোলট্রি খামারি ও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। পোলট্রি শিল্পের সর্বাধুনিক উদ্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে খামারিদের অবগত করার জন্য দেশের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশগুলি থেকে মেলায় আমন্ত্রিত হিসেবে থাকবেন পোলট্রি ব্যক্তিত্ব, প্রযুক্তিবিদ, বক্তা। সব মিলিয়ে মেলায় ১৫০ টিরও বেশি স্টল থাকবে। ১০ তারিখে পোলট্রি শিল্প নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে অংশ নেবেন বিভিন্ন প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কেন্দ্রীয় পশুপালন কমিশনার, ভারতীয় কৃষি গবেষণা সংস্থার প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞগণ, রাজ্য প্রাণীসম্পদ দফতরের অধিকর্তা এবং বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগের সহযোগিতায় ২০১২ সাল থেকে কলকাতায় আন্তর্জাতিক পোলট্রি মেলা শুরু হয়। কোভিড পরিস্থিতির কারণে ২০২১ এবং ২০২২ সালে ‘কলকাতা ইন্টারন্যাশন্যাল পোলট্রি ফেয়ার’-এর আয়োজন করা সম্ভব হয়নি। তবে করোনার প্রকোপ কমতে চলতি বছরে এই মেলার আয়োজন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ