বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পরও ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ হবু বরের বিরুদ্ধে!

ঠিক হয়ে গিয়েছিল বিয়ের দিন। তবুও হবু বরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন তরুণী মডেল। তাঁর অভিযোগ, ফাঁকা ফ্ল্য়াটে ডেকে ধর্ষণ করেছেন হবু বর

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক হয়ে গিয়েছিল বিয়ের দিন। তবুও হবু বরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন তরুণী মডেল। তাঁর অভিযোগ, ফাঁকা ফ্ল্য়াটে ডেকে ধর্ষণ করেছেন হবু বর, এমনকি এর জেরে গর্ভবতী হয়ে পড়লে জোর করে গর্ভপাতও করায় হবু বর। এমনকি বিয়ের দিন ঠিক হয়ে গেলেও বিয়ে করতে অস্বীকার করেন ওই ব্যক্তি। এরপর বাধ্য হয়েই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বছর পচিশের ওই তরুণী মডেল। জানা যাচ্ছে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

জানা যাচ্ছে, নদিয়ার বাসিন্দা ওই তরুণী মডেল কলকাতার যাদবপুরে ঘর ভাড়া নিয়ে থাকেন। তাঁর সঙ্গে ফেসবুকেই আলাপ হয় অভিজিৎ সর্দার নামে সোনারপুরের এক যুবকের সঙ্গে। তিনি শহরের এক নামী পানশালার ম্যানেজার পদে কর্মরত। দুজনের বন্ধুত্ব থেকে প্রেমে গড়াতে সময় লাগেনি। পরে অভিজিৎ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি ওই মডেলের। সেই মতো আগামী ২৯ নভেম্বর বিয়ের দিনও ঠিক হয়েছিল। কিন্তু তার আগেই গত ৩ অগষ্ট তাঁর হবু স্বামী অভিজিৎ তাঁকে সোনারপুরের বাড়িতে ডেকে পাঠান। হবু বরের ডাকে সাড়া দিয়ে সোনারপুরের ফ্ল্যাটে যান ওই তরুণী মডেল। কিন্তু অভিযোগ, ফাঁকা ফ্ল্যাটে কার্যত জোর করেই শারীরিক সম্পর্ক স্থাপণ করে অভিজিৎ। এর জেরেই সে গর্ভবতী হয়ে পড়ে। সেটা জানাজানি হতে জোর করেই গর্ভপাত করানো হয় বলে দাবি ওই মডেলের। এমনকি মারধরের অভিযোগও তোলেন তিনি। এরপর বাধ্য হয়েই তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক পলাতক।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…