বর্ষবরণের রাতে ডেলিভারি বয়কে পিটিয়ে খুন, সল্টলেকে চাঞ্চল্যকর ঘটনা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের পিটিয়ে খুনের ঘটনা  ঘটল খাস কলকাতায়। এবার সল্টলেকের মহিষবাথানে ঘটেছে এই ঘটনা। অভিযোগ উঠেছে  এক যুবককে   বাড়ি থেকে  তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় । জানা গিয়েছে , নিহত ওই যুবক পেশায় একজন ডেলিভারি বয়। এই পুরো ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে যুবকের বন্ধুদের দিকে ।

জানা গিয়েছে, নিহত যুবক হলেন বছর ২৬ –এর সুব্রত মাঝি। তিনি ডেলিভারি বয় হিসাবে কাজ করেন। অভিযোগ উঠেছে,  বর্ষবরণের রাতে মহিষবাথানে এক যুবককে কয়েক জন বন্ধু পরিকল্পনা করে তাদের বাইরে ডেকেছিলেন। তার পর তাঁকে বেধড়ক মারধর করা শুরু করে দেয়। আর তাতেই প্রাণ হারান সুব্রত ।

তদন্তে নেমে জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে সুব্রতকে ফোন করে ডাকে সোনা নামে এক যুবক। রাত বাড়তে  থাকায় তাঁকে একাধিকবার ফোন করেন মা। কিন্তু ফোনে পাওয়া যায়নি। এরপর মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু ফোন করে জানায় সুব্রতকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে । ডাক্তার তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরিবারের তরফ থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় সুব্রতর।  এরপর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক। ইতিমধ্যেই  এই ঘটনার পর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ  ওই যুবকের বেশ কয়েকজন বন্ধুকে আটক করেছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ।  

​কাছের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি