কোভিড নয়, ডেঙ্গিও নয়, কলকাতা কাঁপাচ্ছে নয়া ভাইরাস

কলকাতার বুকে গত ১ সপ্তাহ জুড়ে এই নয়া ভাইরাস তাণ্ড চালাচ্ছে। নতুন এই ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুরা ও তরুণ প্রজন্ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড(Covid) নয়, ডেঙ্গিও নয়, পুজোর মুখে কলকাতার(Kolkata) বুকে নয়া বিপদ হিসাবে হাজির হয়েছে নয়া প্রজাতির এক ভাইরাস(Virus)। আর সেই ভাইরাসের জেরে কলকাতা এখন জ্বরে কাঁপছে। যিনিই এই ভাইরাসে কাবু হচ্ছেন তাঁর জ্বর(High Fever) একধাক্কায় ১০৩ থেকে ১০৪ ডিগ্রি উঠে যাচ্ছে। জ্বরের ঘোরে অনেকেই ভুল বকছেন। কেউ কেউ চেতনাও হারিয়ে যাচ্ছে। কারও কারও আবার নাক দিয়ে রক্ত পড়ছে। সঙ্গে থাকছে সর্দি, কাশি ও মাথা যন্ত্রণা। কার্যত শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এই নয়া ভাইরাস। তবে মন্দের ভালো এখনও পর্যন্ত এই রোগে মৃত্যুর কোনও খবর মেলেনি। চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা এই ভাইরাসটিকে ইনফ্লুয়েঞ্জা(Influenza) নতুন ভাইরাস হিসাবে চিহ্নিত করেছেন। কার্যত শহরের ঘরে ঘরে এখন এই জ্বরের দাপট দেখা যাচ্ছে। যদিও চিকিৎসক ও বিশেষজ্ঞদের দাবি, এই জ্বরের সঙ্গে কোভিড বা ডেঙ্গির কোনও সম্পর্ক নেই।  

জানা গিয়েছে, কলকাতার বুকে গত ১ সপ্তাহ জুড়ে এই নয়া ভাইরাস তাণ্ড চালাচ্ছে। নতুন এই ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুরা ও তরুণ প্রজন্ম। এই ভাইরাসটির আরও একটি বৈশিষ্ট দেখা যাচ্ছে। আর তা হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেওয়া। ফলস্বরূপ এই ভাইরাসের হানায় শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, অনেকেই এই জ্বরে কাবু হয়ে ভাবছেন তিনি হয়তো কোভিডে বা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাই কেউ কোভিড টেস্ট করাচ্ছেন কেউ ব্লাড টেস্ট করাচ্ছেন। কিন্তু সেই টেস্টের রেজাল্ট আসছে নেগেটিভ। অর্থাৎ কোভিডও নয়, ডেঙ্গিও নয়। অথচ কোভিডের মতো এই ভাইরাসটিও ফুসফুসে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে দিচ্ছে। অনেকেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করে দিচ্ছেন। অনেকে আবার দুর্বল হয়ে পড়ছেন সুস্থ হয়ে উঠেও।

শহরের চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের দাবি এই ভাইরাসটি আদতে ইনফ্লুয়েঞ্জার নয়া রূপ। এর সঙ্গে এ রাইনোভাইরাস, ডেঙ্গি এবং এইচ১এন১-এর কোনও মিল নেই। এই ভাইরাসের হাত থেকে মুক্তি দিতে অবশ্য সক্ষম হচ্ছে প্যারাসিটামল। প্রতিদিন ২-৩টি খেলে দেখা যাচ্ছে ২-৩ দিনের বেশি জ্বর থাকছে না। কিন্তু যখন জ্বর থাকছে তখন তা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি উঠে যাচ্ছে। জ্বর ছেড়ে গেলেও দুর্বলতা চট করে কাটছে না। এই ভাইরাস মূলত মরশুমি ভাইরাস হলেও সমস্ত বয়সের মানুষকেই এই ভাইরাল ফিভার কাবু করে ফেলছে। ফলে কোভিডের মতো এই ভাইরাসের হাত থেকে বাঁচতেও মাস্কের ব্যবহার করা উচিত। সেই সঙ্গে জ্বর ১০০ ডিগ্রি ছাড়ালেই মাথায় জলপট্টি দেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর