চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেট্রোয় ভিড়ের সুযোগে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা, যুবককে বেধড়ক মারধর যাত্রীদের

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রী বোঝাই করে ছুটছে মেট্রো। গা ঘেঁষে দাঁড়িয়ে সকলে। মাছি গলার জায়গা মাত্র  নেই। এরই মাঝে হঠাৎ-ই ভেসে এল এক মহিলার চিৎকার। কী করছেন আপনি। এখনই পুলিশে ধরিয়ে দেব। ভিড়ের সুযোগ নিচ্ছেন?” মহিলার কথা শুনে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে রেক। এরপরই যুবককে লক্ষ্য করে চলল কয়েকটি চড়, থাপ্পড়।

এমনই ঘটনা ঘটেছে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শোভাবাজার সুতানটি ও শ্যামবাজারের মাঝে। মহিলার অভিযোগ, ওই যুবক ভিড়ের সুযোগ নিয়ে আপত্তিজনকভাবে তার শরীর স্পর্শ করেছেন ওই যুবক। প্রায় প্রত্যেকে প্রতিবাদ করতে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় তাকে। নিজের স্বপক্ষে সঠিক যুক্তিও দিতে পারেননি যুবক। আমতা আমতা করে তিনি বলেন, “হাত আমার ব্যাগের উপর রেখেছিলাম। আপনার গায়ে হাত দিতে চাইনি।ঘটনায় কোনও থানায় অভিযোগ দায়ের হয়েছে কি না , তা জানা যায়নি।

বর্তমানে সব মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছুটছে। তবে দুটি ট্রেনের মাঝে ব্যবধান বেড়েছে। সকালের দিকে সর্বোচ্চ ১৪ মিনিটের ব্যবধানে ট্রেন চলছে। পরে বেলার দিকে ৭ মিনিটের ব্যবধান রয়েছে। তবে যাত্রী একাংশের অভিযোগ, দিনভর সাত মিনিট অন্তর মেট্রো চলার কথা বলা হলেও আদৌও তেমনটা হচ্ছে না। সেই ব‌্যবধান নানা সময়ে নানা রকম থাকছে। এর জন্যই মেট্রোতে বাড়ছে ভিড়। আর সেই ভিড়ের সুযোগেই ভদ্রতার মুখোশ পরা নিম্ন মানসিকতার ওই যুবক শ্লীলতাহানির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে। 

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ