রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে এক নামী ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণ করার অভিযোগের তদন্তের রিপোর্ট জমা পড়েছে নবান্নে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কাকে রাজ্যপাল করেছে মোদি সরকার(Modi Government)! এও প্রশ্নই এখন ঘুরছে বাংলার মানুষের মুখে মুখে। কেননা বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ উঠে চলেছে। সেই সব অভিযোগের জেরে তাঁর বিরুদ্ধে শুরু হওয়া পুলিশি তদন্তের রিপোর্টও এবার জমা পড়েত শুরু করেছে বাংলার শীর্ষ প্রশাসনিক কেন্দ্র নবান্নের অন্দরে। কয়েক মাস আগেই সামনে এসেছিল যে, রাজ্যপালের বিরুদ্ধে এক ওড়িশি নৃত্যশিল্পী অভিযোগ তুলেছেন যে, দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে একটি বেসরকারি হোটেলে বোস নাকি তাঁকে ধর্ষণ করেছেন। সেই ঘটনা নাকি ঘটেছিল ২০২৩ সালের জুন মাসে। পুলিশের কাছে সেই মর্মে অভিযোগ দায়েরের পাশাপাশি ওই ওড়িশি নৃত্যশিল্পী নবান্নেরও দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই ঘটনায় নবান্নে(Nabanna) তদন্ত রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ(Kolkata Police)। যদিও বিষয়টি নিয়ে পুলিশ বা নবান্ন এখনও মুখ খোলেনি।  

জানা গিয়েছে, নামী ওড়িশি নৃত্যশিল্পীর অভিযোগ অনুযায়ী, গত জুন মাসে অনুষ্ঠানের কথা বলে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। একটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছিল। আর সেখানেই রাজ্যপাল তাঁকে ধর্ষণ করেন। পরে ওই নৃত্যশিল্পী পুলিশের কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি তিনি নবান্নের দ্বারস্থ হন। নৃত্যশিল্পীর আবেদনের ভিত্তিতেই নবান্নের তরফে কলকাতা পুলিশকে এ বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্ত শেষের পরই এদিন নবান্নে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। ঘটনাচক্রে ইতিমধ্যেই রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে রাজ্যপাল বেশ বেকায়দায় আছেন। এরই মধ্যে নৃত্যশিল্পীর ধর্ষণের অভিযোগ তাঁকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরে নবান্নের নির্দেশে প্রাথমিক তদন্ত শেষ করেছে পুলিশ। তারই রিপোর্ট এদিন জমা দেওয়া হয়েছে নবান্নে। আগামী দিনে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্টও নবান্নে জমা পড়তে চলেছে।  

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের