আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

যাদবপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। ছাত্রীমৃত্যুর পরেই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ একটি নিরাপত্তা সনদ তৈরি করা হচ্ছে। সেখানে ঠিক করা হবে ক্যাম্পাসে কটা পর্যন্ত থাকা যাবে, কোন কোন জায়গায় পড়ুয়ারা ক্লাসের পরে যেতে পারবেন, সবটাই ঠিক করা হচ্ছে।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের প্রধান, সিনিয়র অধ্যাপক ও ডিনদের নিয়ে একটি বৈঠক করেছে। সেখানেই পুড়ুয়াদের কথা চিন্তা করেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদবপুরে কোনও ঘটনা ঘটলে নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন ওঠে। নিয়ম করা হলেও , কতদিন সেই নিয়ম মানা হয় সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। নিয়ম করার কয়েকদিন পর থেকে নিয়ম মানা হয় না বলে অভিযোগ। তখন কেন ব্যবস্থা নেওয়া হয়না?

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গা অন্ধকার। সেই জায়গায় আলো লাগানো হবে। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির মাধ্যমে ক্যাম্পাসের নানা অন্ধকার জায়গায় লাইট লাগানো হবে। পাশাপাশি, যেখানে ছাত্রীর দেহ মিলেছিল, সেই পুকুরপাড় ও অসুরক্ষিত জায়গায় ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্জিনিয়ারকে ফেন্সিং কারনোর কথা বলা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ে কোনও অনুষ্ঠান হলে, তা কখন হবে, কতক্ষণ চলবে, কী কী নিয়ম মেনে অনুষ্ঠান করতে হবে সবটাই বলে দেওয়া হবে। সন্ধে নামার পরে পড়ুয়ারা কোথায় বসতে পারবেন, কোথায় বসতে পারবেন না সবকিছুর তালিকা তৈরি করে দেওয়া হবে। তবে রাত ৯টার পরে কেউ ক্যাম্পাসে থাকতে পারবে না বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা বিভাগের একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার তৃতীয়বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর দেহ। অনুষ্ঠান চলাকালীন রাত সাড়ে ১০টা নাগাদ কারও নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন।সহপাঠিরা অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রথমে তাঁরাই তাঁকে সিপিআর দেয়। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানা যাচ্ছে। পোশাকেও কোনও অসংলগ্নতা ছিল না বলে জানা গিয়েছে। দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ