পুজোর দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ মেট্রোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ মহাপঞ্চমী। উৎসবের মেজাজে মানুষের আনন্দের সীমা নেই। সকলেই প্রায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। সকলেই মনেই খুশির ঝলক। যানজট এড়াতে অনেকের ভরসা মেট্রো। ফলে ভিড় বাড়ছে মেট্রো স্টেশনগুলিতে। তাই এবার যাত্রীদের সুরক্ষার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করল মেট্রো কর্তৃপক্ষ। সপ্তমী থেকে দশমী পর্যন্ত একগুচ্ছ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  

দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার-সুতানুটি, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, কবি নজরুল, কবি সুভাষ, শিয়ালদহ, বেঙ্গল কেমিক্যাল স্টেশনে অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হয়েছে।  এই স্টেশনগুলিতে ভিড় অধিক থাকতে পারে। এই প্রেক্ষিতেই আরপিএফ সহ পাঁচটি কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা টিমও থাকবে। আপতকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিলা এবং শিশুদের নিরাপত্তার জন্য মহিলা আরপিএফ থাকবে। ভিড় নিয়ন্ত্রণে অর্থাৎ প্ল্যাটফর্মের হলুদ রঙের রেখা যাতে পার না করতে পারে সেদিকে নজর রাখবে আরপিএফ।  মিড-পয়েন্ট শ্যাফ্ট, কুলিং টাওয়ার, পাম্প হাউস, বৈদ্যুতিক সাব-স্টেশন ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে টহলদারি চলবে। বিশেষ নজর থাকবে নোয়াপাড়া, টালিগঞ্জ, কবি সুভাষ এবং সেন্ট্রাল পার্ক কার্শেডেও ।

 সপ্তমী থেকে দশমী পর্যন্ত নিরাপত্তা চেকিং-এ ডগ স্কোয়াড  থাকবে।  সিসিটিভি ফুটেজ নিরীক্ষণ এবং ভিড় নিয়ন্ত্রণে নজরদারি রাখবেন কর্মকর্তারা।  কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আরপিএফ কর্মীরা  হাত-মাইক ব্যবহার করবেন। আগামীদিনে কাজে লাগবে এমন ফুটেজ রেকর্ড করে রাখা হবে।

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু