গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার ভিকি

গত ১৭ অক্টোবর কাঁকুলিয়া রোডে নিজের বাড়িতেই খুন হয়েছিলেন কর্পোরেট কর্তা সুবীর চাকী। সেদিন একই সঙ্গে খুন হয়েছিলেন সুবীরবাবুর গাড়ির চালক রবীন মণ্ডলও। সেই ঘটনার তদন্তে নেমে ভিকির মা মিঠু সহ ৪জন আগেই গ্রেফ তার হয়েছেন। এবার গ্রেফতার হল ভিকি আর শুভঙ্করও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে পুলিশের হাতে এল ভিকি। দুর্গাপুজোর ঠিক পরে পরেই কলকাতার গড়িয়াহাট এলেকার কাঁকুলিয়া রোডের জোড়া খুনের ঘটনায় পুলিশ সন্ধান শুরু করেছিল ভিকির। কেননা ভিকিই এই জোড়া খুন ঘটনার মূল চক্রী তথা অভিযুক্ত। সোমবার সকালে মুম্বইয়ের পারেল ইস্ট এলাকার একটি নির্মীয়মান বহুতলের পার্কিং লট থেকে তার এক সঙ্গী সহ ভিকিকে গ্রেফতার করতে সক্ষম হয় কলকাতা পুলিশের একটি দল। এদিনই তাকে ট্রানজিস্ট রিমান্ডে কলকাতা আনা হচ্ছে।

গত ১৭ অক্টোবর কাঁকুলিয়া রোডে নিজের বাড়িতেই খুন হয়েছিলেন কর্পোরেট কর্তা সুবীর চাকী। সেদিন একই সঙ্গে খুন হয়েছিলেন সুবীরবাবুর গাড়ির চালক রবীন মণ্ডলও। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে সবার আগে আটক করে ভিকির মা মিঠুকে। তাকে জেরা করতেই পুলিশ জানতে পারে কাঁকুলিয়া রোডে থাকা সুবীরবাবুর কোটি টাকা দামের বাড়ির দখল নিতেই এই ঘটনা ঘটিয়েছে ভিকি। সেই ঘটনায় পূর্ণ মদত দিয়ে গিয়েছেন মিঠু। ১৭ তারিখের খুনের ঘটনায় ভিকিকে সাহায্য করেছিল জাহির গাজি ও বাপি মণ্ডল। পুলিশ ইতিমধ্যেই এদেরকে গ্রেফতার করেছে। এদের জেরা করেই জানা গিয়েছিল ভিকি র‍য়েছে মুম্বইয়ে। তারপরেই সাদা পোষাকে পুলিশের একটি দল হানা দেয় মুম্বইয়ে। সেই দলই এদিন মুম্বইয়ের পারেল ইস্ট এলাকার সেন্ট জেভিয়ার্স স্ট্রিটের কল্পতরু আভানা অ্যাপার্টমেন্টে হানা দেয়। সেখান থেকেই ভিকি ও তার সঙ্গী শুভঙ্কর মণ্ডলকে গ্রেফতার করেন তাঁরা।

এরপরেই এদিন ওই দুইজনকে স্থানীয় একটি আদালতে তোলা হয়। আদালত ভিকি আর শুভঙ্করকে পুলিশের হেফজতে রাজ্যে ফেরানোর জন্য ৩ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এদিনই কলকাতা পুলিশের ওই দল ভিকি ও তার সঙ্গীকে নিয়ে কলকাতায় ফিরছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দুইজনকে টানা জেরা করে ঘটনায় আগেই গ্রেফতার হওয়া ৪জনের বয়ান মেলানো হবে। সেই সঙ্গে ওই ৬জনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনঃনির্মাণও করা হবে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান