মর্মান্তিক মৃত্যু! পায়ে শাড়ি জড়িয়ে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফের মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী বেহালা। বাস থেকে নামতে গিয়ে পায়ে শাড়ি জড়িয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হলেন এক মহিলা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সখেরবাজার এলাকায়।

জানা গিয়েছে, সোমবার ধর্মতলা থেকে ডায়মন্ডহারবারগামী বাসে উঠেছিলেন যমুনা মণ্ডল (৪৬)। সখেরবাজার ক্রসিংয়ে নামার সময়ে বিপত্তি। বাস থেকে নামার সময়ে পায়ে অসাবধানতাবশত জড়িয়ে যায় শাড়ি। টাল সামলাতে না পেরে বাস থেকে পড়ে যান তিনি। বাসের নীচে চলে যান ওই মহিলা। ওই সময় ক্রসিংয়ে সিগন্যাল ছেড়ে দেওয়ায় বাসটির পিছনের চাকায় পিষ্ট হন ওই মহিলা। ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন পথ চলতি মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত মহিলার পরিবারকে খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এই দু্র্ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সখেরবাজার মোড়ে ট্র্যাফিক নিরাপত্তা থাকে। কিন্তু সোমবার কীভাবে ঘটনাটি ঘটেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। বাসের গতি কেমন ছিল, চালকের কোনও গাফিলতি ছিল কি না সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ওই সময় রাস্তার ট্রাফিক কেমন ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

পথচলতি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি জানতে চাইছে পুলিশ। পাশাপাশি ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটেছে, বাসের যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা