সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, ফুলবাগানে গতির বলি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে এক যুবক। এরপর হাসপাতালে নিয়ে মৃত্যু হয়  তার। এই ঘটনায় ফুলবাগান থানার পুলিশ ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হেলমেট ছিল না ওই যুবকের মাথায়। রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে যুবকের। তবে এই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ খোঁজখবর শুরু করেছে। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ভোররাতে হওয়ায় প্রত্যক্ষদর্শী সেভাবে ছিল না। তাই কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গতকাল সকালে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভার থেকে নিচে পড়ে প্রাণ হারান দুই বাইক আরোহী। মৃত দুই যুবকের নাম দানিস আলম এবং অনিশ রানা। প্রথম জনের বয়স ১৮ বছর। দ্বিতীয় জনের বয়স ১৯ বছর। দুজনেই বউবাজার এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথা ফাঁকাই ছিল। ফ্লাইওভার থেকে নিচে পড়ামাত্রই মৃত্যু হয় দুজনের। বাইকটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে কর্তব্যরত তিলজলা ও প্রগতি ময়দান থানার পুলিশ কর্মীরা ছুটে আসেন। দুর্ঘটনাগ্রস্ত দুজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পথ দুর্ঘটনার ছবি দেখল শহরবাসী।

 

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর