বাড়িতে ঢুকে মহিলাকে এলোপাথাড়ি কোপ, চাঞ্চল্য বাগুইহাটিতে

সরাসরি বাড়িতে ঢুকে এক মহিলার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের চেষ্টায় ব্য়পক চাঞ্চল্য ছড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: সরাসরি বাড়িতে ঢুকে এক মহিলার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের চেষ্টায় ব্য়পক চাঞ্চল্য ছড়াল কলকাতার বাগুইহাটি এলাকায়। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে, তবে গুরুতর জখম মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আক্রান্ত মহিলার নাম শ্রীমতি মণ্ডল। তিনি মাস খানেক আগে বাগুইআটির বাগুইপাড়ায় ভাড়া আসেন। তাঁর সঙ্গেই থাকতেন একটি শিশু ও পুরুষ।

অমিত মজুমদার নামে ওই ব্যক্তিকে স্বামী হিসেবেই পরিচয় দিয়েছিলেন শ্রীমতি। বৃহস্পতিবার রাতে অমিত ও এক যুবক শ্রীমতির বাড়ি যায়। এরপরই চলে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। শ্রীমতির চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই চলছে চিকিৎসা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইহাটি থানার পুলিশ। সূত্রের খবর, অমিত মজুমদার নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি আদৌ শ্রীমতিদেবীর স্বামী কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই