চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবি সকালেই কলকাতার রাস্তায় বাইকে ধাক্কা গাড়ির, মৃত ১

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনেই সাতসকালে পথ দুর্ঘটনা(Road Accident) খাস কলকাতায়(Kolkata)। এদিন অর্থাৎ রবিবার সকালে ফোর্ট উইলিয়ামের(Fort William) কাছে রেড রোডে একটি বাইককে ধাক্কা দেয় চার চাকার একটি গাড়ি। বাইকে মোট তিনজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তাতেই দুমড়েমুচড়ে যায় বাইকটি। যদিও শুরুতে ঘাতক চার চাকার গাড়িটিকে ধরতে পারা যায়নি। শেষে ট্র্যাফিক পুলিশদের(Traffic Police) তৎপরাতেই গাড়ির চালককে ধরা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী কর্তব্যরত এক ট্র্যাফিক পুলিশ জানিয়েছেন, ‘আচমকা একটা আওয়াজ শুনে ছুটে আসি। ছুটে এসে দেখি একটা বাইখ ভেঙেচুরে পড়ে আছে। পাশে তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশ দিয়ে একটা চারচাকা বেরিয়ে গেল। যতদূর সম্ভব ওই ধাক্কা মেরেছে। কারণ ওর সামনে পিছনে আর গাড়ি ছিল না। আমরা দ্রুত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই। একজজনের নাম জানা গিয়েছে। বাকি দুই জনের নাম এখনও জানা যায়নি। ২টো মোবাইল উদ্ধার হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে থাকা ৩ যুবকের কারোর মাথাতেই কোনও হেলমেট ছিল না। যে যুবক মারা গিয়েছে তার নাম ফায়জান আনসারি। বয়স ১৯ বছর। সেই বাইক চালাচ্ছিল। দুর্ঘটনার পরে ৩জনকেই পুলিশ দ্রুত উদ্ধার করে SSKM Hospital-এ নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা ফায়জানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২জন ওই হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের অবস্থা বেশ গুরুতর।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ