বরামারায় তিন ফুলের মতো শিশুর মৃত্যুর দায়িত্ব কার, প্রশ্ন অভিষেকের

অভিষেক প্রশ্ন তোলেন ওই শিশুমৃত্যুর দায় কার তা নিয়ে। পরে নিজেই জানিয়ে দেন, এই মৃত্যুর দায় নরেন্দ্র মোদি, গিরিরাজ সিং ও বাংলার বিজেপি নেতাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের বৃষ্টিতে গত ৩৬ ঘন্টায় বাংলার বুকে ৪শিশু সহ ৫জনের জীবন চলে গিয়েছে। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে। এদের মধ্যে সব থেকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাকাদহ গ্রাম পঞ্চায়েতের বরামারা গ্রামে। সেখানে মাটির দেওয়াল ধসে পড়ে একই পরিবারের ৩জন শিশুর মৃত্যু্র ঘটনা ঘটেছে। সেই পরিবারের সন্তানহারা ৩ পিতাকে নিয়ে এদিন দিল্লির পথে রওয়ানা দিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কলকাতা ছাড়া আগে দিল্লির বিমান ধরার জন্য দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অভিষেক প্রশ্ন তোলেন ওই শিশুমৃত্যুর দায় কার তা নিয়ে। তবে তিনি নিজেই জানিয়ে দেন, এই মৃত্যুর দায় নরেন্দ্র মোদি(Narendra Modi), গিরিরাজ সিং(Giriraj Singh) ও বাংলার বিজেপি(BJP) নেতাদের।

এদিন অভিষেক বলেন, ‘তৃণমূলের আন্দোলন আটকানোর জন্য মোদি সরকার ট্রেন বিমান সব আটকে দিচ্ছে। কিন্তু ট্রেন-বিমান আটকেও এই আন্দোলন আটকানো যাবে না। এই আন্দোলন তৃণমূলের নয়, বাংলার মানুষের অধিকারের লড়াই। শিশুহারা পরিবারের চার সদস্য এক কাপড়ে দিল্লি যাচ্ছে। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। বরামারায় তিন ফুলের মতো শিশুর মৃত্যুর দায়িত্ব কার? এই শিশুদের মৃত্যুর দায় নরেন্দ্র মোদি, গিরিরাজ সিং ও বাংলার বিজেপি নেতাদের। কেননা এরাই আবাস যোজনার টাকা আটকে রেখেছে। এদের টাকা আটকে রাখার জন্য এদের মাথার ওপর পাকা বাড়ি হয়নি। হলে এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। বাংলায় পরাজিত হয়েই রাজ্যের মানুষের প্রাপ্য আটকে রেখে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। কিন্তু এই প্রতিহিংসার সরকার টিকবে না। বাংলার মানুষ, দেশের মানুষ এদের ছেড়ে কথা বলবে না। মানুষ এদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। মানুষই এদের ক্ষমতায় এনেছিল, মানুষই এদের সরিয়ে দেবে।’

উল্লেখ্য, বাঁকুড়ায় একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের ৫ সদস্যকে তৃণমূলের তরফে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি। যাচ্ছেন মৃত নিশা সর্দারের বাবা প্রশান্ত সর্দার, তাঁর ভাই ভক্ত সর্দার, মৃত রোহন সরদারের বাবা জয়দেব সর্দার ও মা মিতা সর্দার, মৃত অংশু সর্দারের বাবা চন্ডী সর্দার। এদিন অভিষেক যখন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তখন ঠিক তার পিছনে তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে প্রশান্ত সর্দার, জয়দেব সর্দার ও চন্ডী সর্দারকে দেখা গিয়েছে। এই ৩ সন্তানহারা পিতাকেই দিল্লিতে তৃণমূলের ধর্নামঞ্চে তুলে ধরা হবে। দেখানো হবে গোটা দেশকে বিজেপির কদর্য রাজনীতির জেরে এইসব মানুষদের জীবনে আজ কোন বিভীষিকা নেমে এসেছে। কেমন করে তাঁদের জীবন আজ ছারখার হয়ে গিয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়