‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বিতর্কের মধ্যেই এবার সরাসরি তৃণমূল সাংসদকে নিশানা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক’টি বিল্ডিং আইন মেনে তৈরি হয়েছে?’’ শুধু অভিষেক নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র পরিষদের সভা প্রসঙ্গে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’৷ 

ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ওঠা দখলের অভিযোগ প্রসঙ্গে শারদ্বত বলেন, ‘আইন সবার জন্য সমান।’ তাঁর দাবি, অভিষেকের কোনও নির্মাণকাজ আইন মেনে হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আইন ভাঙার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সোনারপুরের একটি নির্মীয়মাণ ভবনের প্রসঙ্গ টেনে শারদ্বতের দাবি, ‘আইনবিরুদ্ধ নির্মাণের বিরুদ্ধে যেমন ব্যবস্থা হয়েছে, ক্যামাক স্ট্রিটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত।’ তাঁর কথায়, সাধারণ মানুষ থেকে সাংসদ আইনের চোখে কারও জন্য আলাদা নিয়ম থাকতে পারে না। কেউ যদি আইন না মানেন, তাহলে আইন নিজের পথেই চলবে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা নিয়েও কটাক্ষ করেন স্বাস্থ্যমন্ত্রী। সভার স্থান এবং আদালতের নির্দেশ সংক্রান্ত বিতর্ককে সামনে রেখে তিনি দাবি করেন, আদালতের নির্দেশ মেনে সভাস্থলে নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখার কথা থাকলেও তা মানা হয়নি।

আরও পড়ুন: ‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা নিয়েও কটাক্ষ করেন স্বাস্থ্যমন্ত্রী। সভার স্থান এবং আদালতের নির্দেশ সংক্রান্ত বিতর্ককে সামনে রেখে তিনি দাবি করেন, আদালতের নির্দেশ মেনে সভাস্থলে নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখার কথা থাকলেও তা মানা হয়নি। তাঁর অভিযোগ, পথচারী ও দলীয় কর্মীদের উপস্থিতি নিয়েও বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে।মমতার রাজনৈতিক অবস্থান নিয়েও আক্রমণাত্মক শারদ্বত। একাধিক নির্বাচনে ব্যর্থতার প্রসঙ্গ তুলে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘ডাহা ফেল’ বলে কটাক্ষ করেন। এমনকি মমতার মানসিক স্বাস্থ্য নিয়েও অবমাননাকর মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিধাননগরের সৌন্দর্যায়ন নিয়েও অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে নিয়মিত বৈঠক হলেও পুর এলাকার বিভিন্ন জায়গায় রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলে দাবি করেন তিনি। রাস্তার ধারে তৈরি পদ্মপুকুরগুলির রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সৌন্দর্যায়নের নামে তৈরি করা ফোয়ারা বা জলাশয়গুলির নিয়মিত পরিচর্যা হয় না। বিধাননগর পুরসভার কমিশনারের উদ্দেশে শারদ্বত বলেন, যেসব সৌন্দর্যায়ন প্রকল্প নিয়মিত রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না, সেগুলি নতুন করে তৈরি করার আগে পুরসভাকে বিষয়টি ভাবতে হবে।

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১