‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  রেশন ব্যবস্থায় খাদ্যশস্যের গুণমান নিয়ে কোনও রকম আপস নয়। আচমকা রেশন দোকানে গিয়ে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর সাফ নির্দেশ, রেশন দোকান থেকে পোকা ধরা বা নিম্নমানের চাল-গম দেওয়া হলে তা কোনওভাবেই গ্রহণ করবেন না উপভোক্তারা। বরং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ অগস্ট) বাঁকুড়া-১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের একটি রেশন দোকানে আচমকা হাজির হন খাদ্যমন্ত্রী। সেখানে মজুত থাকা চাল, ডাল এবং গমের মান নিজে খতিয়ে দেখেন তিনি। দোকানের পরিস্থিতি দেখার পাশাপাশি স্থানীয় উপভোক্তাদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। রেশন থেকে তাঁরা ঠিকমতো খাদ্যসামগ্রী পাচ্ছেন কি না, চাল ও গমের মান কেমন সেটা জানতে চান তিনি। সেই সঙ্গেই গ্রাহকদের প্রতিবাদী হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘পোকা ধরা চাল বা গম দিলে বাড়ি নিয়ে যাবেন না। প্রতিবাদ করবেন। সঙ্গে সঙ্গে বলবেন, খারাপ চাল নেব না।’

আরও পড়ুন: শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

ডিলারদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, ‘কোনও গ্রাহককে খারাপ জিনিস দেবেন না। এ নিয়ে যেন ডিপার্টমেন্টে কোনও অভিযোগ জমা না পড়ে।’ এ দিন রেশন দোকান পরিদর্শনের আগে আদিবাসী প্রধান ধুলকুমারী গ্রামেও যান খাদ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ শোনেন। রেশন পরিষেবা নিয়েও তাঁদের মতামত জানতে চান তিনি। রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া অবস্থানের কথা জানান খাদ্যমন্ত্রী। তাঁর দাবি, অভিযোগ প্রমাণিত হলে ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে রেশন ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে, এমনকি জেলেও পাঠানো হয়েছে। সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ক্ষেত্রে সাসপেনশনের মতো পদক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি। দুর্নীতির ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না বলেও স্পষ্ট করেন অশোক।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…