Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুরুচিকর ভাষায় আক্রমণ, মহম্মদ সেলিমকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সেলফি তোলাকে কটাক্ষ করতে গিয়ে শালীনতার সব সীমা লঙ্ঘন করেছিলেন বঙ্গ সিপিএমের মুখিয়া মহম্মদ সেলিম। তৃণমূল সাংসদকে সরাসরি মাফিয়া ডন আর কয়লা পাচারের হোতা বলে আখ্যা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। চরিত্রহনন করায় এবার রাজ্যে ‘সাইনবোর্ড সর্বস্ব’ সংগঠনে পরিণত হওয়া সিপিএমের রাজ্য মুখিয়াকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নিউইয়র্ক থেকেই ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই নোটিশ পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবী সঞ্জয় বসু। ওই নোটিশে বলা হয়েছে, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে সমাজমাধ্যমের পোস্ট না মুছলে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। শুধু অভিষেকই নন, সেলিমকে আইনি নোটিশ ধরাচ্ছে রাজ্যের শাসকদলও।

চোখের চিকি‍ৎসার জন্য গত মাসের শেষের দিকে সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। গত রবিবার নিউইয়র্কের টাইমস স্কোয়ারে তোলা ডায়মন্ড হারবারের সাংসদের সেলফি সমাজমাধ্যমে ভাইরাল হয়। চোখে রোদচশমা, পিঠে ব্যাকপ্যাক নিয়ে অভিষেকের তোলা নিজস্বীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সব সীমা লঙ্ঘন করে যান সিপিএমের রাজ্য সম্পাদক। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘’নিউ ইয়র্ক থেকে সেলফি পাঠিয়েছেন একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সাংসদ কাম মাফিয়া ডন’! বিজেপির বসেরা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে। তিনি ১৫জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তার অবৈধ সম্পদ জমা রাখার জন্য।’

সেলিমের ওই শব্দচয়ন নিয়ে রাজ্য সিপিএমের অন্দরেই সমালোচনার ঝড় ওঠে। একজন প্রতিপক্ষের নেতাকে কুরুচিকর ভাষায় আক্রমণ মেনে নিতে পারেননি আলিমুদ্দিন স্ট্রিটের অনেক নেতাই। সিপিএমের রাজ্য সম্পাদকের ‘পতিতা’ শব্দ ব্যবহারে ক্ষুব্দ হন দলেরই মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রীরা। সমালোচনার মুখেও কুরুচিকর ভাষা ব্যবহার নিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন সেলিম। সূত্রের খবর, নিউইয়র্কে থাকলেও সিপিএম রাজ্য সম্পাদকের সমাজমাধ্যমে বক্তব্য অভিষেকের গোচরে এসেছে। তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলার পরেই বঙ্গ সিপিএমের মুখিয়াকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের