পেটে হবে ছোট অস্ত্রোপচার, হাসপাতালে ভর্তি হলেন অভিষেক

এবারে অবশ্য আর বিদেশ না, কলকাতার বেসরকারি হাসপাতালের পরিষেবাতেই ভরসা রাখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার ভোট মিটতেই তিনি নিজে ট্যুইট করে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন। রবি সকালে সামনে এল সেই চিকিৎসার কারণ। পেটে ছোট অস্ত্রোপচারের(Minor Surgery on Stomach) জন্য কলকাতার(Kolkata) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন সকালে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বেলায় তাঁর শরীরে ছোট অস্ত্রোপচার হওয়ার কথা। অস্ত্রোপচারের পর পরিস্থিতি বুঝে এদিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এর আগে অভিষেক চিকিৎসার জন্য দুবাই ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এবারে অবশ্য আর বিদেশ না, কলকাতার বেসরকারি হাসপাতালের পরিষেবাতেই ভরসা রাখছেন তিনি। অভিষেক হাসপাতালে ভর্তি হয়েছেন, এই খবর পেয়েই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

লোকসভা ভোট মিটতে অভিষেক ট্যুইট করে জানিয়েছিলেন, ‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’ তিনি যে ‘ছোট বিরতি’ নিচ্ছেন, সেই সময়ে তিনি কী করবেন, তাও জানিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। অভিষেক লিখেছিলেন, এই ‘ছুটি’ জনগণের সুবিধা-অসুবিধা এবং চাহিদার কথা আরও ভাল ভাবে বোঝার জন্য কাজে লাগাবেন তিনি। রাজ্য সরকার বাংলার সাধারণ মানুষের জন্য তাদের কাজ জারি রাখবে এবং মানুষের চাহিদা পূরণ করবে বলেও আশা ব্যক্ত করেছিলেন অভিষেক। পাশাপাশিই অভিষেক লিখেছিলেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে জানিয়েছিলেন। রাজ্য সরকার তার দায়িত্ব পালন করবে বলেও নিজের বিবৃতিতে আশা প্রকাশ করেছিলেন তৃণমূলের সেনাপতি।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?