এই মুহূর্তে

হেমন্ত সোরেনের হেলিকপ্টারে রামপুরহাটে গেলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি : সকাল থেকে টালবাহানার পরে অবশেষে দুপুর ২টোর পরে বেহালা ফ্লাইংক্লাব থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক নিজের হেলিকপ্টারে নয়, ঝাড়খণ্ড থেকে হেমন্ত সোরেনের কপ্টার এনে তাতে রওনা দিয়েছেন। হেমন্ত সোরেনের কপ্টারে অনুমতি দেওয়া হলেও, কেন অভিষেকের কপ্টারে অনুমতি নয়, প্রশ্ন উঠছে। সকাল থেকে অভিযেকের কপ্টারে অনুমতি না পেতে, হেমন্ত সোরেনের কপ্টার ভাড়া নেওয়া হয়। সেই কপ্টারে করেই বীরভূম গিয়েছেন তিনি।

মঙ্গলবার নির্দিষ্ট সময়ে বেহালা ফ্লাইং ক্লাবে নির্ধারিত সময়েই পৌঁছে যান অভিষেক। কিন্তু অনুমতি না মেলায় দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। কথা কাটাকাটি,তর্কাতর্কিও হয় বলে খবর। শেষে অনেকটা দেরিতেই অভিষেকের হেলিকপ্টার ওড়ার অনুমতি পায়। উড়ানের জটিলতার মুখে পড়ে বেশ অনেকক্ষণ দেরি হয়। রামপুরহাটে তাঁর সভা করার কথা রয়েছে।

বুধবার বীরভূমে ‘রণ সংকল্প সভা’ কর্মসূচি রয়েছে অভিষেকের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করার কথা রয়েছে। বেলা সওয়া ১২টা নাগাদ তারাপীঠের চিলারমাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক ছিল সকাল পর্যন্তও। কিন্তু দুপুর ২টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। অবশেষে দুটোর পরে অনুমতি মিলেছে। অবশেষে সমস্ত পরিস্থিতি সামাল দিয়ে রামপুরহাচের উদ্দেশ্যে গেলেন তিনি।

তৃণমূলের অভিযোগ, ঘাসফুল শিবিরের প্রচারে ভয় পেয়ে যড়যন্ত্র করছে বিজেপি। তাঁরাই পরিকল্পনা করে DGCA-এর উপর প্রভাব খাটিয়ে বাধা দিতে চাইছে।  অভিষেক বন্দ্য়োপাধ্যায় যাতে সঠিক সময়ে পৌঁছতে না পারেন তারজন্য সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ