আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অভিযুক্তকে জেরার সময় হঠাৎ অসুস্থ এসআই, হাসপাতালের পথে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: অভিযুক্তকে জেরার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন উল্টোডাঙা থানার সাব ইনস্পেক্টর আফতাব মেহতাব। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। অষ্টমীর ভোরে প্রয়াত হলেন এসআই।

উল্টোডাঙা থানার পুলিশ জানিয়েছে, গত শুক্রবার এলাকার একটি তিন বছরের শিশু নিখোঁজ হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে গত মঙ্গলবার এক অভিযুক্তকে গ্রেফতার করা পুলিশ। মামলাটি দেখছিলেন এসআই আফতাব মেহতাব। ফলে অভিযুক্তকে টানা জেরা করে যাচ্ছিলেন তিনি। কেন অপহরণ করেছিল, কোথায় রয়েছে শিশুটি? সপ্তমীর রাতেও এই একই প্রশ্ন করে যাচ্ছিলেন তিনি। কিন্তু ওই অভিযুক্ত সদুত্তর না দেওয়ায় রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন এসআই। প্রচণ্ড ঘামছিলেন তিনি। আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও সাব ইনস্পেক্টরকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর স্থিতিশীল বলেই জানান। এরপর গভীর রাতে একাধিকবার ওই পুলিশ আধিকারিক হৃদরোগে আক্রান্ত হন। ভোর ৪টে ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিখোঁজ শিশুটির বয়সী মৃত এসআই-এরও একটি কন্যাসন্তান রয়েছেন। আর তাই অপহরণের ঘটনার তদন্ত করতে গিয়ে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অন্তত এমনটাই মনে করছেন থানার অন্যান্য পুলিশ কর্মীরা। যদিও ওই অভিযুক্ত এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নিখোঁজ শিশুটির সন্ধান পেতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ