ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল। আর তার আগে দাম বাডল সিগারেটের। বিশেষ করে খুচরো কেনাবেচায় সেটা ধরা পড়েছে। ৪ টাকা থেকে ২০ টাকা প্যাকেট প্রতি বেড়ে গেল সিগারেটের দাম। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। বেড়ে গিয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও। অটো–এলপিজি’‌র দামও বেড়ে গিয়েছে। সব মিলিয়ে মধ্যবিত্তের পকেটে চাপ পড়েছে। এবার সুখটান দিতে গেলেও বাড়তি কড়ি গুণতে হচ্ছে। আর এটাই ভোটের ফলাফল বের হওয়ার আগে ধূমপায়ীদের কাছে বড় ধাক্কা। যা নিয়ে রবিবাসরীয় সকাল থেকে চর্চা তুঙ্গে উঠেছে পথে–ঘাটে।

এদিকে ডিস্ট্রিবিউটর এবং বাজার সূত্রে খবর, আইটিসি এবং গডফ্রে ফিলিপসের মতো সংস্থাগুলি তাদের জনপ্রিয় ব্র্যান্ডগুলির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে করের বোঝা সামাল দিতে এবং লাভের অংক বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার জেরে ফ্লেক থেকে শুরু করে গোল্ড ফ্লেক, নেভিকার্ট প্রত্যেকটি সিগারেটের দামই এবার অনেকটাই বেড়ে গেল। আর এই নিয়ে সকাল থেকে ক্রেতা–বিক্রেতাদের মধ্যে বচসা শুরু হয়ে গিয়েছে। ধূমপায়ীদের বক্তব্য, কেন্দ্রীয় বাজেট ২০২৬ সালে ঘোষণার পর ফেব্রুয়ারি মাস থেকে সিগারেটের দাম প্যাকেট প্রতি ২২ থেকে ৫৫ টাকা পর্যন্ত বেড়েছে। আবার বাড়ল কেন?‌

অন্যদিকে কেন্দ্রীয় সরকার আবগারি শুল্ক ৩০–৪০% বৃদ্ধি করার জেরে গোল্ড ফ্লেক, ক্লাসিক, মার্লবোরোর মতো প্রিমিয়াম সিগারেটের দাম সবথেকে বেশি বেড়েছে। সেসব সামলে এখন সিগারেট প্রস্তুতকারক সংস্থাগুলি সাধারণ সিগারেটেরও দাম বাড়িয়ে দিয়েছে। ফলে ছুটির দিনে ঠাণ্ডা আবহাওয়ায় সুখটান দিতে গিয়ে চাপে পড়েছেন ধূমপায়ী রা। মে মাসেও দাম আরও বাড়ার সম্ভাবনা ছিল। এবার সেটাই বাস্তবায়িত হল। ১০টি স্টিকের সিগারেট প্যাকেটে সর্বনিম্ন ২২–২৫ টাকা এবং প্রিমিয়াম ব্র্যান্ডে ৫০–৫৫ টাকা পর্যন্ত দাম বেড়েছিল। এবার ৪ টাকা থেকে ২০ টাকা সিগারেট প্যাকেট প্রতি দাম বেড়ে গেল।

এছাড়া কেন্দ্রীয় সরকার তামাকজাত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে। অন্যান্য জিনিসেরও দাম বেড়েছে। তাই এবার ফের দাম বাড়ল সিগারেটের। এপ্রিল মাস থেকে দেখা যাচ্ছে, দাম বাড়ার ফলে প্রিমিয়াম সিগারেটের বিক্রিতে প্রায় ২০% ঘাটতি দেখা গিয়েছে। এই অবস্থায় করের ক্ষতিপূরণ করতে এবং উৎপাদন খরচ সামাল দিতেই দ্বিতীয় দফায় দাম বাড়ানোর পথে হাঁটল সিগারেট কোম্পানিগুলি। আর তার ফলে ৪ টাকা থেকে ২০ টাকা সিগারেট প্যাকেট প্রতি দাম বেড়ে গেল।

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর