চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতাল থেকে উধাও আসামী, শোরগোল শম্ভুনাথে

নিজস্ব প্রতিনিধি: জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিল সাজাপ্রাপ্ত আসামী। অসুস্থ হয়ে পড়ায় জেল কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে। আর সেখান থেকেই ওই আসামী রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে।

সূত্র মারফত জানা গিয়েছে, নিখোঁজ আসামীর নাম, রাজকুমার রাই। চলতি বছরের জানুয়ারি মাসে বেলেঘাটা এলাকায় একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজকুমারকে গ্রেফতার করেছিল পুলিশ। এর পর আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হাজতের নির্দেশ দেয়। তার পর থেকেই প্রেসিডেন্সি জেলে বন্দি ছিল রাজকুমার। জেলে থাকাকালীন সময়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিল রাজকুমার। আর এই বিষয়টি নজরে আসতে ২৫ মে তাঁকে ভর্তি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে।সেখানে চিকিতসকরা তার চিকিৎসা করছিলেন। কিন্তু অঘটন নজরে আসে মঙ্গলবার। ওই দিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে তাকে দেখতে পাওয়া যায়নি। এর পর থেকে খোঁজাখুঁজি শুরু করে তদন্তকারীরা। কিন্তু গোটা হাসপাতাল চত্বরে তন্ন তন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি।

এদিকে জেলের সাজাপ্রাপ্ত আসামী হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়ায় ঘুম ছুটেছে পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসামী রাজকুমারকে হাসপাতালে ভর্তি করার আগে থানা বা আউটপোস্টকে কিছুই জানায়নি জেল কর্তৃপক্ষ। কিন্তু কেন থানাকে জানানো হল না?  এই প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতাল থেকে তিনি কীভাবে উধাও হয়ে গেলেন তা নিয়েও তৈরি হয়েছে রহস্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাসপাতালে ভিজিটরদের ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে পালিয়েছে রাজকুমার। ইতিমধ্যে তার খোঁজ পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ