‘বিতর্কিত’ অভিনেতা সৌরভ দাস দলের কেউ নয়, জানিয়ে দিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি :  একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন অভিনেতা সৌরভ দাস। তৃণমূলে যোগ দিলেও তাংকে সেইভাবে কখনও সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখা যায়নি। একবছর আগে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম থাকলেও সেইভাবে তাঁকে দেখতে পাওয়া যায়নি। আবার সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। এই প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানানো হয়েছে, সৌরভ দাসের সঙ্গে দলের সম্পর্ক ছিন্ন হয়েছে। অভিনেতার একেক ধরনের মন্তব্যের কারণেই দলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে।

 চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের যে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে নাম ছিল সৌরভ দাসের। কিন্তু কোনওবারই অভিনেতাকে রাতনীতির ময়দানে অন্যদের মতো সক্রিয় দেখা যায়নি। দলে যোগ দিয়েও আলাদাই ছিলেন তিনি। কিন্তু হঠাৎ তাঁকে নিয়ে কথা উঠল কেন? সম্প্রতি একটি সিনেমার টিজার সামনে এসেছে। কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। সেই সিনেমার টিজারে বলা হয়েছে, বাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে যাচ্ছে।

এই ছবিতে অভিনয় করার পরেই তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। শাসকদল সূত্রে খবর, অভিনেতার সঙ্গে এক বছর আগেই সম্পর্ক ছিন্ন হয়েছে দলের। সেইভাবে দলে তিনি নেই।ফলে তাঁকে এই নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু অনেকেই মনে করছেন, ওই সিনেমা করার কারণেই দল তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে নারাজ। তৃণমূলে যোগ দিলেও সেই ভাবে তাঁকে কখনো সামনে থেকে দেখা যায়নি।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?