নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড়সড় বদলের পথে বাংলা। নিউ টাউনে এবার গড়ে উঠতে চলেছে ২ হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে আর্থিকভাবে পিছিয়ে থাকা ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার উদ্দেশ্যে সংরক্ষিত থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘দরিদ্র মানুষের জন্য এত বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা দেশের অন্য কোথাও নেই।’ তিনি বলেন, ‘এই উদ্যোগকে শুধু একটি হাসপাতালের হিসেবে দেখলে হবে না, এর সঙ্গে ভবিষ্যতে আরও পরিকাঠামো ও পরিষেবা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।’   

ক্ষমতায় আসার পরই নিউটাউনে অত্যাধুনিক মানের হাসপাতাল তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার তার ভুমিপুজোও হয়ে গেল। দ্রুত শুরু করা হবে কাজ। এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগের বিষয়ে আদানি গোষ্ঠীর আগ্রহের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, ‘রাজ্যের শিল্প ও পরিকাঠামো উন্নয়নে আরও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।’ তিনি জানান, ‘এই ধরনের বড় প্রকল্পের সঙ্গে রাজ্যের রাজস্ব বৃদ্ধি, অতিথিশালা, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সহায়ক পরিকাঠামো তৈরির সুযোগও তৈরি হতে পারে।’ শুভেন্দু বলেন, ‘৫১ একর জমির উপর এই হাসপাতালে ১০০০ বেড পাবেন গরিবরা। তা একেবারে বিনামূল্যে। এটা গোটা ভারতে কোথাও নেই। এই ধরণের হাই স্ট্যান্টার্ড হাসপাতালে গরিবদের চিকিৎসা কোথাও হয় না। তাই বাংলার জন্য আজ একটা ঐতিহাসিক দিন। এটা একটা মাইলস্টোন। হাসপাতালকে কেন্দ্র করে নিউটাউনে স্বাস্থ্যনগরী তৈরি হবে।’

আরও পড়ুন: ‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির প্রসঙ্গও অনুষ্ঠানে তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদানি গোষ্ঠীর তরফে সেখানে পর্যাপ্ত জমি না থাকার বিষয়টি জানানো হয়েছে। সেই কারণে পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে প্রকল্পটি করার বিষয়ে রাজ্য সরকার প্রস্তুত বলে জানান তিনি। ভূমি দফতর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কল্যাণীতে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর দাবি, অতীতে নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব নিয়ে এগোনো হয়নি, তবে বর্তমান সরকার কল্যাণীতে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। অনুষ্ঠানে রাজ্যের পূর্ববর্তী সরকারের আমলে শিল্পক্ষেত্রে একাধিক প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, ‘আগের সময়ে একাধিক প্রকল্প নিয়ে শুধু ঘোষণাই করা হয়েছিল।’

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের