‘রাজনৈতিক ধান্দাবাজি ছিল প্রমাণিত’, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মনে হচ্ছে একটা গোপন সমঝোতা ছিল। বিচারপদ ছাড়বার আগে একটা লেনাদেনা গল্প ছিল।আমি বিচার প্রক্রিয়া ছাড়বো, বিজেপি দলে যোগ দেবো, পরিবর্তে আমাকে এই এই দিতে হবে। একটা লেনাদেনার বিষয় ছিল। এখন বুঝতে পারছি কেন বিজেপি তাকে দলে নিতে এত তাড়াহুড়ো করছে। মঙ্গলবার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)।

তিনি বলেন, এক মাস যেতে দিন এরপর মাননীয় প্রাক্তন বিচারপতি টের পাবেন রাজনীতিতে কত ধানে কত চাল। এতদিন তো তিনি টেবিলের অপরপ্রান্তে বসে যখন খুশি আইনজীবী পুলিশ সকলকে ধমক দিয়েছেন। এবার তিনি বুঝতে পারবেন রাজনীতিতে টিকে থাকা কত কঠিন। তখন তিনি হাবুডুবু খাবেন আর বলবেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Avijit Gangapadhay) ভবিষ্যৎ প্রসঙ্গে আগাম ভবিষ্যৎ বাণী করে দিলাম। মঙ্গলবার কলকাতায় এই দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে জয় রাম রমেশের প্রসঙ্গ টেনে কংগ্রেস দলের সমালোচনা প্রসঙ্গে অধীর বাবু বলেন, উনি( অভিজিৎ গঙ্গোপাধ্যায়) রাতে আইনের বই পত্র ঘেঁটে পড়ে জয় রাম রমেশ কত বড় ব্যক্তি সেটা আগে জানুন।

বিজেপি দলের প্রসঙ্গ টেনে অধীর বাবু বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দলে গেছেন সেই দলে একসময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে ওই দল কি হাল করেছে, কিভাবে তাকে তাড়িয়েছে তা সবাই জানে। লাল কৃষ্ণ আদবানি থেকে মুরলী মনোহর যোশীরা রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পত্র পান নি। অথচ তারাই রাম মন্দির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন