হুমায়ুনকে নিয়ে দলের অন্দরে দ্বন্দ চরমে, সাইডলাইনে বসতে হচ্ছে খোদ সেলিমকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্রোহী হুমায়ুনের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বৈঠক ঘিরে দলের অন্দরে উঠেছে ঝড়।  তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়কের সঙ্গে  নিউ টাউনের হোটেলে বৈঠক একেবারেই ভালোভাবে নেয়নি দল। শুধু কি তাই এই একটি বৈঠকের কারণে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন  মহম্মদ সেলিম। জানা গিয়েছে,  আলিমুদ্দিন স্ট্রিটে বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ড‍লীর বৈঠকে হুমায়ুনের সঙ্গে সেলিমের বৈঠকের বিরোধিতা করেন ১৫ সদস্যর এই কমিটির অধিকাংশ নেতাই। রাজ্য সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্যের প্রশ্ন তোলেন কেন রাজ্য সম্পাদকমণ্ডলীকে না জানিয়ে তিনি হঠাৎ সেলিম বৈঠক করতে গেলেন? এই প্রশ্নের   জোরালো যুক্তি সেলিম খাড়া করতে পারেননি বলে দলের নেতারা জানিয়েছেন।

জানা গিয়েছে, হুমায়ুনের সঙ্গে বৈঠকে বিধানসভা ভোটে আসন নিয়ে কোনও ‘কমিটমেন্ট’ তিনি করেননি বলেই রাজ্য সম্পাদকমণ্ডলীকে সেলিম জানিয়েছেন। সেলিম বলেছেন তিনি শুধু হুমায়ুনের সঙ্গে কথা বলে এটা জানতে চেয়েছিলেন মুর্শিদাবাদে জনতা উন্নয়ন পার্টি তৈরি করে হুমায়ুন জেলায় ঠিক কী করতে চাইছেন। তবে তিনি যাই বলুক না কেন, একটি বার্তায় এখন যেখানে সব জানানো যায় সেখানে রাজ্য সম্পাদক  কেন  সম্পাদকমণ্ডলীর অন্তত প্রবীণ নেতাদের বিষয়টি জানালেন না সেই নিয়ে প্রশ্ন ওঠে।  আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, এই সব প্রশ্নে উত্তর সেলিম একেবারেই দিতে পারেনি। উল্টে বৈঠকে সেলিম ,জানতে চান যদি কেউ ফোন করেন তা হলে কি ফোন ধরবেন না? যদি কেউ কথা বলতে চান, কথা বলবেন কি  না?

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে DA মামলার রায়, বকেয়ার ২৫% মেটাবে রাজ্য ? আশায় সরকারি কর্মীরা

জোট রাজনীতি নিয়ে আপাতত সতর্ক অবস্থান নিতে চাইছে সিপিএম। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে দলের অন্দরে স্পষ্ট দ্বিমত তৈরি হয়েছে। সিপিএমের রাজ্য নেতৃত্বের একাংশের মতে, এই ধরনের কোনও জোটের প্রশ্নই ওঠে না। শুধু কলকাতা নয়, শহরতলি ও জেলার একাধিক গুরুত্বপূর্ণ নেতারাও এই জোটের বিরুদ্ধে জোরালো আপত্তি তুলেছেন। তাঁদের অভিমত, বামফ্রন্টকেই সামনে রেখে নির্বাচনী লড়াই চালানো উচিত। এই পরিস্থিতিতে ১৯ ও ২০ ফেব্রুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার আগেই জোট সংক্রান্ত বিভ্রান্তি ও মতবিরোধ প্রাথমিকভাবে মেটানোর চেষ্টা চলছে দলের অন্দরে।

 

 

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ নগদ-সহ হোটেলে ধরা পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটক আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক