পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সকাল থেকেই পুলিশ মহল তোলপাড় হয়ে গেল। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরই কলকাতা পুলিশের নানা পদমর্যাদার একাধিক পুলিশের রদবদল হয়েছে। ডিসি থেকে শুরু করে অফিসার ইনচার্জ, সাব–ইন্সপেক্টর থেকে শুরু করে একাধিক অফিসার বদলি করা হয়েছে। শুরুতেই ৯৩ জনের বদলি হয়েছে। এঁদের প্রায় সকলেই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতেন বলে খবর। এই অফিসারদের বেশিরভাগকেই বদলি করা হয়েছে উত্তরবঙ্গে বলে সূত্রের খবর।

এদিকে বদলি হওয়া অফিসারদের তালিকায় দেখা যাচ্ছে—কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের মতো দূরবর্তী জেলাগুলিতে তাঁদের দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবার বেশ কিছু অফিসারকে সুন্দরবন সংলগ্ন এলাকা এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়া জেলাতেও পাঠানো হয়েছে। ক্ষমতা হস্তান্তরের পরপরই পুলিশের এই বড় মাপের রদবদলকে ঘিরে প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। আবার একটা বৈঠকে বসতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে হবে সেই বৈঠক। দুপুর সাড়ে ১২টা নাগাদ সচিবদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। সোমবার দেড়টা নাগাদ আবার বিধায়কদের নিয়েও রয়েছে বৈঠক। বৈঠক হবে জেলাশাসকদের সঙ্গেও। বিকেল ৪টে নাগাদ সব জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। বৈঠক করবেন পুলিশ কর্তাদের সঙ্গেও।

অন্যদিকে এই বৈঠকের পর আরও কিছু রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। নয়া দায়িত্ব নিয়েই পূর্ণাঙ্গ প্রশাসনিক তৎপরতা শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে প্রশাসনের কাজকর্মে গতি ফেরাতে প্রথম দিনেই মুখ্যমন্ত্রী কোনও কড়া বার্তা দেন কিনা, সেদিকেই এখন নজর রয়েছে সকলের। শুভেন্দু দায়িত্ব নেওয়ার পরই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও করেছেন। কথা বলেছেন স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনারের সঙ্গেও। আগামী কয়েকদিনে পুলিশ প্রশাসনে কেমন রদবদল হয় সেদিকেও তাকিয়ে অনেকে।

এছাড়া নবান্ন সূত্রে খবর, আগামী শুক্রবার নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই মুখ্যমন্ত্রী প্রধান সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গে একপ্রস্থ জরুরি আলোচনা সেরে ফেলেছেন। শৃঙ্খলারক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে আরও একাধিক রদবদল হবে বলে জানা যাচ্ছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান