শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রাজ্যপাল

বলেন, এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন। কেন্দ্র সরকার সংবিধানের সব নীতি মানে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, রাজ্যপালের এই বক্তব্য বড় একপেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিতর্ক তৈরি হল রাজ্যপালের (GOVERNOR) বক্তব্যকে কেন্দ্র করে। শ্যামাপ্রসাদ (SHYAMA PRASAD MUKHERJEE) জন্মজয়ন্তীতে ভারত কেশরীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের পরেই ফের মুখ খুললেন জগদীপ ধনখড়। এর আগেও বাবা সাহেব আম্বেদকরের (DR. B.R AMBEDKAR) জন্মজয়ন্তীতে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। শ্যামাপ্রসাদের জন্মদিনেও ফের বিতর্ক। সৌজন্যে রাজ্যপাল। রাজ্যপাল- রাজ্য দ্বন্দ্ব- সম্পর্ক নতুন নয়। বুধবার সেই দ্বন্দ্বই যেন ফের উস্কে দিলেন রাজ্যপাল।

এদিন তিনি বলেন একপক্ষ সুরেই কথা। আর তাঁর বক্তব্যের প্রতিবাদ জানায় রাজ্যের শাসক শিবির। বলা হয়, রাজ্যপালের দায়িত্ব নিরপেক্ষ থাকা। কোনও দলের হয়ে রাজনৈতিক ভূমিকা পালন করা নয়। রাজ্যপালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার (BIDHAN SABHA) স্পিকার (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায়ও (BIMAN BANDYOPADHYAY)। উল্লেখ্য, এর আগেও বাবা সাহেবের জন্মদিনে রাজ্যপাল বিঁধেছিলেন রাজ্যকে। এই প্রসঙ্গে স্পিকার বলেছিলেন, বিধানসভার বাইরে এভাবে মন্তব্য করা মানে রীতি লঙ্ঘন করা। ওই দিন ছিল শ্রদ্ধা জ্ঞাপনের। হঠাৎ করে রাজ্যকে নিশানা করেছিলেন রাজ্যপাল। স্পিকার তার মাঝে বাধা দিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে বলেছিলেন, এই দিন শ্রদ্ধা জ্ঞাপনের। তবু শোনেননি রাজ্যপাল। পরবর্তীকালে তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পিকার বলেছিলেন, রাজ্যপালের মনে রাখা উচিৎ তাঁর পদ সাংবিধানিক। সেই ঐতিহ্য রক্ষা করা উচিৎ।

বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও রাজ্যপাল বুঝিয়ে দিলেন, তিনি এমনই। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বলেন, সংবিধান নিরপেক্ষ ও সবার সমান অধিকার নিশ্চিত করে। ন্যায়বিচারের কথা বলে সংবিধান। তারপরেই বলেন, এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন। কেন্দ্র সরকার সংবিধানের সব নীতি মানে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, রাজ্যপালের এই বক্তব্য বড় একপেশে।

এই প্রসঙ্গে স্পিকার বলেন, রাজ্যপালের ভূমিকা দুর্ভাগ্যজনক। রাজ্যপালকে কাজ করতে হবে রাজ্যপালের মত। তা না করে ওঁ রাজনৈতিক ব্যক্তিত্বের মত কাজ করছেন।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন