চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের মেট্রো বিভ্রাট, নাকাল যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: আবারও মেট্রো (Metro) বিভ্রাট। যার ফলে চূড়ান্ত নাকাল হতে হল যাত্রীদের। বুধবার সকালে দেখা যায়, মেট্রো থেকে গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া। এতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সম্ভবত আগুন লেগে গিয়েছিল রেকে। তবে তার সঠিক কারণ জানা যায়নি। দক্ষিণেশ্বর রুটের ঘটনা।

বুধবার সকালে দক্ষিণেশ্বর মেট্রো রুটের একটি মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দ্রুত থামিয়ে দেওয়া হয় মেট্রো। ছুটে আসেন রেল আধিকারিক এবং কর্মীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা শুরু করা হয়। এই ঘাটনায় দীর্ঘক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয়। যার জেরে চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের।

জানা গিয়েছে, সকাল ৮ টা নাগাদ ময়দান মেট্রো স্টেশনে (Station) মেট্রোর রেক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আর তা প্রথমে দেখতে পান যাত্রীরাই। সেই খবর পান চালক। এরপর তিনিই থামিয়ে দেন মেট্রো। ময়দান মেট্রো স্টেশনে ট্রেন থামার পর নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। এরপরে দ্রুত এসে উপ্সথিত হন আধিকারিক, ইঞ্জিনিয়র এবং কর্মীরা। চলে খতিয়ে দেখা ও মেরামতির কাজ।

খতিয়ে দেখা ও মেরামতির কাজের জন্যই সাময়িক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের। তবে আগুন কেন লেগেছে, সেই বিষয় স্পষ্ট করে জানা যায়নি, খবর লেখা পর্যন্ত। সম্প্রতি বেলগাছিয়া ও শ্যামবাজারের মাঝখানে ডাউনলাইনে ধরা পড়ে মেট্রো লাইনে ফাটল। তার জেরেও থামানো হয়েছিল ট্রেন। তারপর বুধবারে মেট্রো বিভ্রাটে বেশিরভাগ যাত্রী বাধ্য হন বিকল্প পথে যেতে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ