অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে রণক্ষেত্র নিউটাউন

Share:

নিজস্ব প্রতিনিধি : অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে উত্তেজনা ছড়াল নিউটাউনের ঝিলপাড়ে। উচ্ছেদ করতে হিডকো কর্মীদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় নিউটাউন থানার বিশাল পুলিশবাহিনী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার নিউটাউনের ঝিলপাড় এলাকায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান উচ্ছেদ করতে যায় হিডকো কর্মীরা। তখনই এলাকার দোকানদার ও স্থানীয় বাসিন্দারা হিডকো কর্মীদের বাধা দেয়। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা হাতাহাতিতে গিয়ে পৌঁছোয়। স্থানীয় বাসিন্দারা হিডকো কর্মীদের মারধর করেন। পাশাপাশি হিডকোর লোকজনদের বিরুদ্ধেও দোকানদারদের মারধর করার অভিযোগ ওঠে। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে।

উচ্ছেদ হওয়া দোকানদারদের মধ্যে একজন জানিয়েছেন, কোনও নোটিশ না দিয়েই শনিবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এর আগে এলাকায় অন্য যে দোকানগুলি ছিল, সেগুলি তুলে দিতে দু মাস আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনও নোটিশ দেওয়া হয়নি। একইসঙ্গে অভিযোগের সুরেই ওই দোকানদার জানান, উচ্ছেদ করতে শুধু হিডকো থেকেই লোক আসেনি। অনেক বাইরে থেকেও লোক আনা হয়েছিল।

এদিন উচ্ছেদ হওয়া আরেক দোকানদার জানান, ‘আমরা প্রশাসনের কাছে সময় চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম, আমাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হোক। কিন্তু প্রশাসন কোনও সময় দেয়নি। উল্টে দোকান এসে ভেঙে দিয়েছে।‘

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের