তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্বে অরূপ-কুণাল-চন্দ্রিমা

সংবাদমাধ্যমে দলের হয়ে কারা মুখ খুলবেন? এবার থেকে সেই বিষয়ে নিয়ন্ত্রণ করবেন রাজ্যের তিন নেতা। তাঁদের নির্দেশেই টিভিতে বা মিডিয়ার সামনে কারা মুখ খুলবেন ঠিক হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সংবাদমাধ্যমে দলের হয়ে কারা মুখ খুলবেন? এবার থেকে সেই বিষয়ে নিয়ন্ত্রণ করবেন রাজ্যের তিন নেতা। তাঁদের নির্দেশেই টিভিতে বা মিডিয়ার সামনে কারা মুখ খুলবেন ঠিক হবে। শনিবার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে একাধিক পরিবর্তন করেন। জাতীয় স্তরের সমস্ত পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন করে গঠন করেছেন জাতীয় কর্মসমিতি। সেই সঙ্গেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এবার থেকে মিডিয়া ও যে কোনও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে গেলে তিন তৃণমূল নেতার অনুমতি লাগবে। তারাই হবেন মিডিয়া কো-অর্ডিনেটর। দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষকে।

মিডিয়ার সামনে যে কোনও বিষয়ে মুখ খুলতে গেলে দলের অবস্থান জানাটা জরুরি। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে সেই অবস্থান না জেনেই অনেকে মন্তব্য করায় বিপাকে পড়েছে দল। এছাড়াও দলের আভ্যন্তরীন ব্যাপার কীভাবে বাইরে চলেচ আসছে তাও সেন্সর করতে নিয়ন্ত্রণ করবেন মিডিয়া কো-অর্ডিনেটররা। তাঁদের নির্দেশেই সংবাদমাধ্যমে টক শো কিংবা সাক্ষাৎকার দেবেন তৃণমূলের অন্যান্য নেতা ও মন্ত্রীরা। শনিবার কালীঘাটের বৈঠকে দলের নিয়ন্ত্রণ নিজের হাতেই ফের আরও বেশি করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলকে সংযত করতে ও বিভ্রান্তি না ছড়াতে হাজির সাত নেতাকে নির্দেশ দিয়েছেন মমতা।

বিগত কিছুদিন ধরেই ‘এক ব্যক্তি এক পদ’ ও বেফাঁস মন্তব্যে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। যা এবার থেকে পুরোটাই নিয়ন্ত্রণ করতে হবে বলেই নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক