তপসিয়া নয়, তৃণমূলের নতুন অফিসের ঠিকানা দক্ষিণ কলকাতা

দক্ষিণ কলকাতার গোলপার্ক কিংবা কসবা এলাকায় দেখেছেন এক বাড়ি, যা কিছুদিন তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে চালাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০২ সালের ২০ মে তৈরি হয়েছিল তপসিয়ার তিলজলায় তৃণমূল ভবন। দীর্ঘ ১৯ বছর সেই ভবন চললেও আধুনিকতার ছোঁয়া দিতে সংস্কার ও পুননির্মাণ হচ্ছে তৃণমূল ভবনের। গতবছর থেকেই তৃণমূলের মূল ভবনের কাজ শুরু হয়েছে। আগামী দু’বছর সময় লাগার কথা। হাইটেক টেকনোলজির এই ভবন তৈরি করতে খরচ হচ্ছে প্রচুর। কিন্তু এর ফলে দলের যাবতীয় কাজকর্ম ও দৈনিক সাংবাদিক সম্মেলনে অসুবিধা হচ্ছে। এছাড়াও প্রতিনিধি কিংবা অতিথিরা এলে বসার জায়গার অভাব হচ্ছে। প্রাথমিক ভাবে বাইপাসের ধারে দুটি অফিস ভাড়া নেওয়া হয়েছিল কিন্তু তাতেও স্থান সংকুলান হচ্ছে না।

এর ফলে নতুন বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে তৃণমূলের কাজকর্ম করার জন্য। অর্থাৎ বলাই যায় এবার থেকে তপসিয়াতে নয়, দক্ষিণ কলকাতায় তৃণমূলের নতুন অফিসের ঠিকানা হিসেবে বেছে নেওয়া হচ্ছে। সূত্রের দাবি , কসবা থেকে গোল পার্ক এলাকার মধ্যেই হতে চলেছে সেই অস্থায়ী তৃণমূল ভবন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন ভবন খোঁজার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মেয়র ফিরহাদ হাকিমককে। তিনিই দক্ষিণ কলকাতার গোলপার্ক কিংবা কসবা এলাকায় দেখেছেন এক বাড়ি, যা কিছুদিন তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে চালাতে হবে।

সম্প্রতি ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ভবনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সর্বভারতীয় দল হিসেবে তার শাখা সংগঠনের জন্য আলাদা কক্ষ তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে সাংবাদিক বৈঠকের জন্য আলাদা ঘর ও বাইরে থেকে দলের কাজে কেউ এলে তাঁর জন্য বিশ্রাম কক্ষ তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। তাই তপসিয়া ভবনের সংস্কারের কাজ চলছে যা শেষ হতে সময় লাগবে। তাই দলের তরফে নেওয়া হয়েছে এই বিকল্প ব্যবস্থা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা