নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, তবে জেলেই থাকতে হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মুখে খানিকটা হলেও স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার (৩ সেপ্টেম্বর)  নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক  নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। তবে জামিন পেলেও এখনই  জেল থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও অন্যতম অভিযুক্ত তিনি। তাই লৌহকপাটের আড়ালেই থাকতে হবে।

২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। এর পর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ২৩ জুলাই পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করে ইডি। পরবর্তী কালে গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই-ও গ্রেফতার করে পার্থ এবং অর্পিতাকে। সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ মামলাতেও নাম জড়ায় পার্থের। ২০২৪ সালের অক্টোবরে তাঁকে ওই মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক  নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ মামলায় অভিযুক্তেরা। সিবিআইয়ের তরফে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর যুক্তি ছিল, এই দুর্নীতি সমাজে বড়সড় প্রভাব ফেলেছে। কিন্তু সিবিআইয়ের ওই যুক্তিকে আমল দেননি বিচারক। পার্থের জামিন মঞ্জুর করেন। গত ১৮ অগস্ট নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় পার্থ-সহ অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি