‘সব চাকরি বিক্রি হয়নি, একা তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেও হবে না’, দাবি নওশাদের

তৃণমূলের বিরোধিতা যার নিত্যদিনের সঙ্গী, সেই তিনিই কিনা বলছেন, নিয়োগ দুর্নীতিতে একা তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই! ভাবা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি তৃণমূলের(TMC) বিরোধী। তৃণমূলের বিরুদ্ধেই তাঁর যাবতীয় রাজনৈতিক যুদ্ধ। তাঁর নিকট বন্ধু বামেরা(Left)। বামেদের হাত ধরেই তাঁর দলের সঙ্গে জোটের সুবাদে তাঁর বিধানসভা যাত্রা। সেই তিনি কিনা এখন তাঁদেরই কাঠগড়ায় তুলছেন চাকরি চুরির(Recruitment Scam) জন্য। ভাবা যায়! না ভুলভাল কিছু শুঞ্ছেন না, পড়ছেনও না। সত্যি সত্যিই এমনটাই ঘটেছে। আর তা ঘটিয়েছেন কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরে থাকা ভাঙড় থেকে নির্বাচিত বাংলার একমাত্র ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি(Noushad Shiddique)। বাংলার প্রথমশ্রেনীর এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে নওশাদ দাবি করেছেন, ‘চাকরি চুরির’ সব দোষ তিনি শুধুমাত্র তৃণমূলের ঘাড়ে চাপাতে চান না। তাঁর বক্তব্য, ‘চাকরি বিক্রির অভিযোগে পার্থবাবু জেলে আছেন। কিন্তু সব চাকরি বিক্রি হয়নি। একা তৃণমূলের ঘাড়ে দোষ চাপালেও হবে না। কিছু চাকরি সুপারিশে হয়েছে। তাতে ১০০ বছরের পুরনো দলের নেতা হয়তো বলেছেন, পার্থ’দা আমার কেসটা একটু দেখে দেবেন? এই ভাবেও অনেক চাকরি হয়েছে।’

ওয়াকিবহাল মহলের দাবি, নওশাদ এই ১০০ বছরের পুরাতন দল বলতে বামেদেরই চিহ্নিত করেছেন। যদিও অনেকেই হিসাবে ১০০ বছরের পুরনো দল বলতে নওশাদ কাদের কথা বলেছেন, তা স্পষ্ট নয়। বাংলায় রাজনীতি করে, ১০০ বছরের পুরনো এমন দল বলতে আছে একমাত্র কংগ্রেস(INC)। সিপিআইয়ের বয়স শতবর্ষ পেরিয়েছে। কিন্তু সিপিআই ভেঙে ১৯৬৪ সালে তৈরি হওয়া সিপিএমের বয়স এখন ৬০ বছর। অনেকের মতে, নওশাদ সামগ্রিক ভাবে বাম-কংগ্রেসকেই নিশানা করতে চেয়েছেন। কারণ, যে সময়ে নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে এত কাণ্ড, সেই সময়ে বিরোধীদল হিসেবে বিধানসভায় ছিল সিপিএম এবং কংগ্রেসই। নওশাদকে এ হেন মন্তব্য করতে আগে শোনা যায়নি। হতে পারে সেটা রাজনৈতিক সমীকরণের কারণে। কারণ, কংগ্রেসের সঙ্গে নওশাদদের তেমন কোনও যোগাযোগ না থাকলেও বাম তথা সিপিএমের সঙ্গে তাঁর এবং তাঁর দলের সমন্বয় ছিল। কিন্তু এখন জোট জটিলতায় সেই সব গিয়েছে ভেস্তে। আর তাতেই নওশাদের পাল্টি। যদিও এই পাল্টিতে আখেরে নিজেদের লাভই দেখছে তৃণমূল।

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

হারিয়ে যাওয়া কাঁসা-পিতলের শিল্পকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের এই পরিবার

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল