নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের নিথর দেহ

পুলিশ তদন্ত শুরু করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের একটি ঘর থেকে উদ্ধার হল বছর চল্লিশের যুবকের এক নিথর দেহ। পুলিশসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের নাম শীর্ষেন্দু দে।যুবকের বাড়ি বারাসতের টাকি রোডে । বাড়ির মালিক থাকেন অন্য জায়গায়। ঘর ভাড়ার টাকা আদায় করতে বুধবার মালিক হাজির হন ওই আবাসনে। যুবকের নাম ধরে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ সাড়া না মেলায় তাঁর সন্দেহ হয়। খবর দেন পুলিশকে। টেকনোসিটি থানার পুলিশ দেহটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নিউটাউনে কাজের সূত্রে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বারাসতের টাকি রোডে বাসিন্দা শীর্ষেন্দু। বকেয়া টাকা চেয়ে বাড়ির মালিক কয়েকদিন ধরেই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ফোনে যোগাযোগ না হওয়ায় বাড়ির মালিক বুধবার সাপুরজির ওই আবাসনে যান। শীর্ষেন্দুর নাম ধরে ডাকতে শুরু করেন। সাড়া না মেলায় সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছয়। ডুপ্লিকেট চাবি দিয়ে তারা ঘর খুলতেই চমকে ওঠে। দেখে ওই যুবক পড়ে রয়েছে। শরীরের কিছু অংশে পচনও ধরেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

শীর্ষেন্দু কোনও পারিবারিক সমসম্যায় ভুগছিলেন না কি কাজের জায়গায় কোনও সমস্যা ছিল, পুলিশ তাও খতিয়ে দেখছে। শীর্ষেন্দু যে সংস্থায় কাজ করতে, সেই সংস্থার সঙ্গেও তারা যোগাযোগ করতে পারে বলে জানা গিয়েছে।

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি