আনন্দপুর অগ্নিকাণ্ড: মমতার নির্দেশে ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জতুগৃহের রূপ ধারণ করা পূর্ব কলকাতার আনন্দপুরের জোড়া গুদামস্থল পরিদর্শন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। উদ্ধারকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিখোঁজদের পরিজনদের সঙ্গেও কথা বলেন তিনি। ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পাশে রাজ্য সরকার আছে বলেও আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে গুদামের মালিক–সহ ঘটনার পিছনে যারা জড়িত, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তবে মন্ত্রীর আশ্বাসের পরেও একরাশ উ‍ৎকণ্ঠা নিয়ে স্বজনদের বেঁচে ফিরে আসার আশায় দিন কাটাচ্ছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।

গত রবিবার ভোর রাত তিনটে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে একটি ডেকরেটর্সের গুদামে প্রথমে আগুন লাগে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মোমো কারখানার গুদামে। সে সময় কয়েকজন কর্মী গুদামের মধ্যে ছিলেন। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দাহ্য নিমিষেই দাবানলের আকার ধারণ করে ওই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। টানা ১৯ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। যদিও এদিন বিকেল পর্যন্ত ধ্বংসস্তুপের মধ্যেও ধিকি-ধিকি আগুন জ্বলতে দেখা গিয়েছে। কোথাও আবার ধ্বংসস্তুপের ভিতর থেকে বের হচ্ছে কালো ধোঁয়া।

এখনও পর্যন্ত আটজনের দেহ উদ্ধার করা হচ্ছে। যদিও তাদের দেহাংশও পুড়ে এতটাই কঙ্কালসার হয়ে গিয়েছে যে শনাক্ত করা যায়নি। একমাত্র ডিএনএ পরীক্ষার পরে মৃতদের শনাক্ত করা সম্ভব হবে। থানায় আটজনের নিখোঁজের তথ্য রুজু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে দু’টি এফআইআর দায়ের করেছে পুলিশ। এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি