ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ৩০ মিনিট পরিষেবা বন্ধ থাকে দমদম থেকে মহাত্মা গান্ধি রোডের মধ্যে

পুজোর পরে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনায় সমস্যায় পড়তে হয় অনেককেই। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর রেশ এখনও মিলিয়ে যায়নি। শহরে এখনও রয়েছে গিয়েছে প্রতিমার সারি। মণ্ডপে মণ্ডপে এখনও ভিড় জমাচ্ছেন জনতা। রাত পোহালেই শহরে বসে যাবে কার্নিভালের আসর। এদিকে পুজোর পরে এজই প্রথম কাজের দিন। আর সেই দিনেই কিনা শহরের লাইফলাইনে(Lifeline) আত্মহত্যার চেষ্টা(Attempt to Suicide)। ঘটনার জেরে ধাক্কা খেল কলকাতার(Kolkata) মেট্রো রেল পরিষেবা(Metro Rail Service)। বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ১৮ মিনিট পর্যন্ত পরিষেবা বন্ধ থাকে দমদম থেকে মহাত্মা গান্ধি রোড পর্যন্ত। উৎসবের পর সোমবার কাজে ফিরেছেন অনেকেই। কিন্তু সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই মেট্রোয় এই ঘটনায় সমস্যায় পড়তে হয় অনেককেই। তবে আপাতত মেট্রো চলছে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত। অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। 

আরও পড়ুন, সিংটামে পুড়ে ছাই ১০০ বছরেরও বেশি পুরাতন কাঠের বাংলো  

জানা গিয়েছে, এদিন বেলার দিকে শোভাবাজার সুতানুটি স্টেশনে(Sovabazar Sutanuti Station) আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। যদিও ওই ব্যক্তিকে ঝাঁপ দিতে দেখে ট্রেনের চালক দ্রুত ব্রেক কষে দেওয়ায় ট্রেনটি থেমে যায়। এরপরে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করে স্টেশনে থাকা আরপিএফ কর্মীরাই ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তিনি আপাতত সুস্থ রয়েছেন। তবে এই ঘটনার জন্য আধঘণ্টার মতো পরিষেবা বিঘ্নিত হয়েছিল। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আর কয়েকদিন বাদেই কলকাতা মেট্রো রেল পা রাখতে চলেছে ৪০ বছরে। আগামী ২৪ অক্টোবর সেই মহার্ঘ্য মুহুর্ত উপস্থিত হতে চলেছে। চার দশক পূর্তির এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মেট্রোর পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আত্মহত্যার ঘটনা কিছুতেই ঠেকানো যাচ্ছে না কলকাতা মেট্রোয়।

আরও পড়ুন, পুজোর ভিড় ও আন্দোলন সামলে নায়ক কলকাতা পুলিশ

১৯৮৪ সালের ২৪ অক্টোবর মাত্র ৩.৪ কিলোমিটার পথে এসপ্লানেড থেকে ভবানীপুরের মধ্যে পরিষেবা শুরু হয়েছিল কলকাতা মেট্রোর। পরে অবশ্য ভবানীপুর স্টেশনের নাম বদলে নেতাজি ভবন রাখা হয়। মেট্রোর সেই ৩.৪ কিলোমিটার পথ এখন এসে ঠেকেছে ৫৮.৪ কিলোমিটারে। উত্তর এবং দক্ষিণে দমদম থেকে টালিগঞ্জের মধ্যে চলা মেট্রো পর্যায়ক্রমে দক্ষিণে নিউ গড়িয়া এবং উত্তরে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। শুধু উত্তর-দক্ষিণে মেট্রোর পরিষেবা সম্প্রসারিত হওয়াই নয়, ধাপে ধাপে নিউ গড়িয়া থেকে রুবি, জোকা থেকে মাঝেরহাটের মতো দু’টি সম্পূর্ণ নতুন পথে ঘটেছে মেট্রোর সম্প্রসারণ। এ ছাড়াও, ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পথে পরিষেবা শুরু হয়েছে। গত এক দশকে আরও প্রায় ৩০ কিলোমিটার পথ মেট্রো পরিষেবার আওতায় এসেছে। বেশ কিছু পথে কাজ সম্পূর্ণ হওয়ার মুখে। গত চার দশকে শহরের গণপরিবহণ ব্যবস্থায় অন্যতম নির্ভরতার ক্ষেত্র হয়ে উঠেছে মেট্রো রেল। ঠিক তেমনিই এই মেট্রো রেলের একাধিক স্টেশন হয়ে উঠছে আত্মহত্যার জন্য বেশ পছন্দসই জায়গা।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস