শহর ছাড়ার আগে জানালেন তিনি অসুস্থ, বিমানবন্দরে ইনহেলার নিলেন কেষ্ট

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের বিমানে কেষ্টকে নিয়ে দিল্লিতে রওনা দেবেন ইডির আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর ছাড়ার আগে আরও একবার জানালেন, তিনি অসুস্থ। মঙ্গলবার দুপুরে চিকিৎসকরা ‘ফিট’ সার্টিফিকেট দিলে কী হবে, ইডির গোয়েন্দাদের ঘেরাটোপে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছে জানালেন, তাঁর ‘শরীর ভালো নেই’। প্রসঙ্গত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের বিমানে কেষ্টকে নিয়ে দিল্লিতে রওনা দেবেন ইডির আধিকারিকরা।

মঙ্গলবার দুপুরে জোকা ইএসআই হাসপাতাল থেকে কেষ্টকে বের করে আনা হয় কলকাতা বিমানবন্দরে। জোকার হাসপাতালের চিকিৎসকরা এদিন কেষ্টকে ফিট সার্টিফিকেট দিয়েছেন। এদিন বিমানবন্দরে পৌঁছনোর আগেই অনুব্রত মন্ডলের দিল্লি যাত্রার টিকিট প্রস্তুত করে রাখা হয়। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর পর বীরভূমের দাপুটে নেতা জানান, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। এমনকি ইনহেলার নিতেও দেখা যায় তাঁকে। যদিও তাঁর এই বক্তব্যের পর ইডির তরফে কেষ্টর স্বাস্থ্যের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

এদিন কলকাতা বিমানবন্দরে অনুব্রত মণ্ডলের তিনটে লাগেজ স্ক্যান করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কলকাতা থেকে দিল্লিগামী বিমানে অনুব্রত মণ্ডলের সঙ্গে মোট চারজন থাকবেন। চার জনের মধ্যে তিন জন ইডির গোয়েন্দা এবং একজন চিকিৎসক। ইডি সূত্রের খবর, আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কেষ্টকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা