প্রয়াত সঙ্গীতশিল্পী তথা সুরকার ড. অনুপ ঘোষাল, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

শুক্রবার কলকাতায় তাঁর নিজের বাড়িতেই ৭৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক ড. অনুপ ঘোষাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনবাতি নিভে গেল বাংলার আরও এক প্রথিতযশা সঙ্গীতশিল্পীর। ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা সুরকার ড. অনুপ ঘোষাল(Dr. Anup Ghoshal) প্রয়াত। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সঙ্গীতশিল্পী হয়েও একসময় রাজনীতির জগতেও পা রেখেছিলেন। হয়েছিলেন হুগলি জেলার(Hooghly District) উত্তরপাড়া বিধানসভা(Uttarpara Assembly) কেন্দ্রের তৃণমূল বিধায়কও। শুক্রবার কলকাতায় তাঁর নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক।

অনুপ ঘোষাল ঠুমরি, খেয়াল, ভজন, রাগপ্রধান, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান বেশ ভাল ভাবে গাইলেও তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল নজরুলগীতির জন্য। তাঁর গলায় নজরুলগীতি শুনতে রাতের পর রাত জেগে বসে থাকতেন ভক্তরা। শুধু বাংলাতেই নয়, হিন্দি, ভোজপুরি ও অসমিয়া ভাষাতেও গান গেয়েছেন তিনি। ‘মাসুম’ ছবির ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’ আজও কেউ ভুলতে পারেননি। সেই গানের জন্য পুরষ্কারও পেয়েছেন। তবে বিশ্ব তাঁকে চিনেছে সত্যজিত রায়ের(Satyajit Roy) ‘গুপী গাইন বাঘা বাইন’ এবং ‘হীরক রাজার দেশে’র গান দিয়ে। কার্যত এই দুই সিনেমার গানই তাঁকে বিখ্যাত করে তুলেছিল।

এই সঙ্গীতশিল্পীর প্রয়াণে এদিন শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোকবার্তায় তিনি লেখেন, ‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের