আর নয় ১৮, ভোটার তালিকায় নাম উঠবে ১৭ বছর বয়সে

দেশের সব রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি নির্দেশিকা জারি করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।  ১৭তেই তোলা যাবে নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাপ্তবয়স্কতার(Adulthood) সীমা কী কমে গেল? একদম না। এখনও দেশে প্রাপ্তবয়স্কতার সীমা সেই ১৮ বছরই থাকছে। ভোটাধিকারও সেই ১৮ বছর বয়সেই মিলছে। কিন্তু এবার ১৮ বছর বয়সের আগেই নাম তোলা যাবে ভোটার তালিকায়(Voter List)। জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার আবেদনের জন্য আর ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এবার ১৭ বছর বয়স হলেই করা যাবে অগ্রিম আবেদন। তবে নাম তোলার সঙ্গে সঙ্গেই হাতে ভোটার কার্ড আসবে না বা ভোট দেওয়া যাবে না।  ১৮ বছর বয়স হলেই হাতে চলে আসবে ভোটার কার্ড। তখন ভোটদানে আর কোনও বাধা থাকবে না। একই সঙ্গে কমিশন এটাও জানিয়েছে, এবার থেকে বছরে একবারের পরিবর্তে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ মিলবে চারবার। এই বিষয়ে দেশের সব রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি নির্দেশিকা জারি করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার(Rajib Kumar)।  

১ জানুয়ারি বা তার আগে যাঁদের ১৮ বছর বয়স হতো, এতদিন শুধুমাত্র তাঁরাই সংশ্লিষ্ট বছরে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পেতেন। ১ জানুয়ারির পর ১৮ বছর বয়স হলে গোটা বছর অপেক্ষা করতে হতো। এই সমস্যার সমাধানে ১ জানুয়ারি ছাড়াও ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশন(Election Commission) আরও তিনটি নতুন তারিখ ঘোষণা করেছে। সেগুলি হল ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর। এর ফলে এবার থেকে প্রতি তিন মাস অন্তর ভোটার তালিকা আপডেট হবে। অর্থাৎ, বছরভর অপেক্ষা করে বসে থাকার দিন শেষ। বছরের যে ত্রৈমাসিকে ১৮ বছর বয়স হবে, সেই ত্রৈমাসিকেই তালিকায় নাম তুলে ফেলা সম্ভব হবে। প্রয়োজনীয় প্রাথমিক প্রক্রিয়াগুলি সম্পন্ন হওয়া পর হাতে চলে আসবে সচিত্র ভোটার কার্ড। নির্বাচন কমিশন রাজ্যগুলিকে যে নির্দেশিকা পাঠিয়েছে তাতে বলা হয়েছে, ১৭ বছর বয়স হলেই যাতে ভোটার তালিকায় নাম তোলার জন্য অগ্রিম আবেদন জানানো যায়, সেজন্য প্রযুক্তি নির্ভর সমাধানের ব্যবস্থা করতে হবে। ১৮ বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আবেদনকারীর হাতে যাতে ভোটার কার্ড চলে আসে, তা নিশ্চিত করতে হবে।  

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

চিকেন মাটন ভুলে যাবেন! বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলের ডিম বিরিয়ানি

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?