বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন অর্মত্য সেন, কৌশিক বসু ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন অর্মত্য সেন, কৌশিক বসু ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন অর্মত্য সেন, কৌশিক বসু ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান। রাজ্য সরকারের তরফে তিন বিশিষ্ট অর্থনীতিবিদকে এই সম্মান দেওয়া হবে। আগামী ২৫ জুলাই ২৫ কলকাতার নজরুল মঞ্চে এই সম্মান প্রদান করবে রাজ্য সরকা।

বাংলার তিন অর্থনীতিবিদকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করবে পশ্চিমবঙ্গ সরকার। অর্থনীতিবিদ অর্মত্য সেন, অর্থনীতিবিদ কৌশিক বসু এবং অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে এই সম্মান দেবে রাজ্য সরকার। অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে। প্রসঙ্গত, দেশের চলমান পরিস্থিতি নিয়ে এবং মোদি সরকারের জনস্বার্থ বিরোধী বিভিন্ন নীতি নিয়ে একাধিকবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অর্থনীতিবিদ কৌশিক বসু। মোদি সরকারের অন্যতম সমালোচক হিসেবে পরিচিত কৌশিক বসুও। আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্য সরকারের কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য। তিনি আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয় এমআইটি-র অধ্যাপক। তিন বিশিষ্ট অর্থনীতিবিদকে রাজ্য সরকারের তরফে বঙ্গভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করায় খুশি তাঁদের অনুরাগীরা।

অন্যদিকে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদাবনের জন্য কলকাতার এসএসএসকেএম হাসপাতালকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। ২৫ জুলাই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। কলকাতার নজরুল মঞ্চে এই সম্মান প্রদান করা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য এই বছর রাজ্য সরকার কলকাতার তিন বড় ফুটবল ক্লাবকেও বঙ্গবিভুষণ সম্মান দেবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবকে বাংলার ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা