৬টি কোম্পানির মালকিন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

মোট ১২টি কোম্পানির নথি পাওয়া গিয়েছে। তারমধ্যে ৬টির মালিক হিসাবে অর্পিতার নাম উঠে এসেছে। ৬টি সংস্থাতেই ডিরেক্টর আবার অর্পিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাজুড়ে এখন যে মহিলার নাম ঘিরে সব থেকে বেশি চর্চা হচ্ছে তার নাম অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukhopadhay)। কেননা এই মডেল অভিনেত্রীর বাড়ি থেকেই ইডি(ED) ২২ কোটি টাকা নগদ, ২০টি মোবাইল এবং ৭৫ লক্ষ টাকার গয়না উদ্ধার করেছে। এবার সামনে এল সেই অর্পিতা নাকি ৬টি সংস্থার মালকিন। ইডি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay) বাড়ি থেকে মিলেছে একাধিক জমি, বাড়ি ও কোম্পানির দলিলের কপি। বাজেয়াপ্ত প্রায় সব দলিলেই রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। আর সেই সব দলিল থেকেই বোঝা যাচ্ছে অর্পিতা ৬টি সংস্থার মালকিন। শুধু তাই নয় ওই ৬টি সংস্থাতেই ডিরেক্টর(Director) আবার অর্পিতা। মোট ১২টি কোম্পানির নথি পাওয়া গিয়েছে। তারমধ্যে ৬টির মালিক হিসাবে অর্পিতার নাম উঠে এসেছে।

শুধু ৬টি সংস্থার মালিকই নয়, অর্পিতার রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বোলপুর, যাদবপুর, কেন্দুয়া রোড, ঠাকুরপুকুর, রাজারহাট, আটঘড়ায় মিলেছে বেশ কিছু বাড়ি, জমি, ফ্ল্যাটের হদিশ। ইডি সেই সব সম্পত্তির দলিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশিতে চালিয়ে খুঁজে পেয়েছে। আর এখানেই প্রশ্ন, অর্পিতার নামে থাকা সম্পত্তির দলিল কেন মন্ত্রী পার্থ’র বাড়িতে? সূত্রে জানা গিয়েছে, পার্থবাবুকে এই বিষয়ে গ্রেফতারির আগেই নাকি জিজ্ঞাসা করেছিলেন ইডির আধিকারিকেরা। কিন্তু তিনি এই সব বিষয়ে কিছু বলতে চাননি। তার জেরেই তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় পার্থবাবুকে। ইডির আধিকারিকেরা এখন দেখতে চাইছেন অর্পিতার নামে থাকা ৬টি সংস্থার কর্মী কারা কারা ছিলেন। তাঁদের সন্ধান এখন শুরু করেছেন ইডির আধিকারিকেরা। তাঁদের দাবি এই কর্মীরা আরও গোপন তথ্য তুলে দিতে পারেন তাঁদের হাতে। সেক্ষেত্রে আরও সম্পত্তির হদিশ মিলতে পারে বলেই মনে করছেন ইডির আধিকারিকেরা।  

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের