স্ত্রীর শূন্যতা মেটাতেই অপাকে কাছে টেনেছিলেন পার্থ

অর্পিতা মুখোপাধ্যায় কার্যত ইডির কাছে স্বীকার করেই নিয়েছেন, স্ত্রীর শূন্যতা পূরণে অর্পিতাকে কাছে টেনে নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক অর্পিতা। আর তাও ইডির(ED) কাছে। জেরার মুখে পার্থ’র সঙ্গে সম্পর্ক(Relationship) নিয়ে ভেঙে পড়লেন অর্পিতা। জানিয়ে দিলেন স্ত্রীর মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল পার্থর। তাঁর জন্য টাকা পয়সা খরচ করা কিংবা দামী অলংকার কিনে দেওয়ার কথাও স্বীকার করেছে অর্পিতা থুড়ি পার্থ’র অপা। ইডি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) কার্যত ইডির কাছে স্বীকার করেই নিয়েছেন, স্ত্রীর শূন্যতা পূরণে অর্পিতাকে কাছে টেনে নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay)। শুক্রবার মেডিকেল চেক আপের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। আর তখনই এই বিস্ফোরক স্বীকারোক্তি অর্পিতার।

অপা জানিয়েছেন, অসম বয়সী হলেও পার্থ তাঁর ভালো বন্ধু। ২০১২ সালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এরপর ২০১৭ সালে প্রাক্তন মন্ত্রীর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই নিঃসঙ্গ হয়ে পড়েন পার্থ। সেই থেকেই অর্পিতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। মাঝে মধ্যেই পার্থ তাঁর ফ্ল্যাটে যেতেন। তাঁকে দামী গয়নাও উপহার দিয়েছেন। তবে কোটি কোটি টাকা কোথা থেকে তাঁর ফ্ল্যাটে এল, এই নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু বলেননি অর্পিতা। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতায় কথায়, সরকারি খামে কী আসত তা প্রথমে তাঁর জানা ছিল না। পরবর্তীতে টাকার কথা জানতে পারলেও এই টাকা কার, এর উৎস কী এসব সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এই টাকার বিষয় সঠিক তথ্য একমাত্র পার্থদাই বলতে পারবেন বলে মন্তব্য করেছেন অর্পিতা। তাঁর নির্দেশেই টাকার ঘরে যেতেন না এবং মুখ বন্ধ রাখতেন অর্পিতা। এটিও উঠে এসেছে জেরায়।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?