বেপরোয়া ক্যাবের চাকার তলায় ৪ সারমেয় শিশু, গ্রেফতার চালক

খুন মানে সেটা খুনই। তাই সারমেয় শাবকদের খুন করার অভিযোগে গ্রেফতার করা হল ক্যাবের চালককে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ওরা পথপুকুর (STREET DOG)। ক্ষুদে। বেপরোয়া অ্যাপ ক্যাব পিষে দিল সেই ৪টি সারমেয় শাবককে। খেলতে খেলতেই মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়লো তারা। কলকাতার পোস্তা এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

খুন মানে সেটা খুনই। তাই সারমেয় শাবকদের খুন করার অভিযোগে গ্রেফতার করা হল ক্যাবের চালককে।  পোস্তা এলাকার কে কে টেগোর স্ট্রিটে হঠাৎ চলে আসে একটি লাগামছাড়া গতির ক্যাব। সরু গুলি থেকে দুরন্ত গতিতে চলছিল গাড়ি। তারপরে নিয়ন্ত্রণ হারিয়েই কেড়ে নেয় ২টি পুরুষ ও ২টি মেয়ে সারমেয় শাবকের প্রাণ।

মর্মান্তিক আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তবে বহু চেষ্টা করেও বাঁচানো যায়নি ক্ষুদেদের। পরে ওই গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোস্তা থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল।

থানা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক ঘটনার পরে পশু ক্লেশ এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছিল। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার